Home Blog Page 477

ট্রেন দুর্ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা রেলের! মৃতদের পরিবার পিছু ১০ লাখ

0

জনতার কলম ওয়েবডেস্ক :- সোমবার সাত-সকালেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা জলপাইগুড়িতে। লাইনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। তাতেই ছিন্নভিন্ন হয়ে যায় দু-দুটি বগি। এই ঘটনায় ইতিমধ্যেই কমপক্ষে আট জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। চলছে উদ্ধারকাজ।

ইতিমধ‍্যে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। রেলের পক্ষ থেকে দুর্ঘটনায় মৃতের পরিবারকে ১০ লাখ টাকা দেওয়া হবে, গুরুতর আহতদের জন্য ২.৫ লাখ এবং আহতদের ৫০০০০ টাকা দেওয়া হবে।

আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে রাজ্যজুড়ে বকরি ইদ পালনে ইসলাম ধর্মাবলম্বীরা, নমাজ পাঠ দিয়ে শুরু হল উৎসব

0
Oplus_0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শান্তি-সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে সারা দেশের সঙ্গে রাজ্যেও করা হয় ইদ- উল আযহা বা কুরবানি ইদ। রাজ্যে কেন্দ্রীয় ভাবে নামা আদায় হয় রাজধানীর শিবনগর গেদু মিয়ার মসজিদে। মুসলিম ধর্মাবল্মবিদের দুই বড় উৎসব হল ঈদ-উল ফিতর, আর অন্যটি ঈদ-উল আযহা, যাকে কোরবানীর ঈদও বলা হয়।

সোমবার সারা বিশ্বের সঙ্গে ত্রিপুরায়ও পালন করা হয় ইদ উল আযহা। কোরবানি ঈদের দিনে বিত্তবান ব্যক্তিরা কোন কিছু কুরবানী দিয়ে থাকেন। এই কুরবানীর মূল উদ্দেশ্য দুঃস্থ মানুষদের কাছে এই মাংস তুলে দেওয়া। যাতে দুঃস্থরা খুশী থাকেন।প্রতি বছরের মতো এদিন রাজ্যের সমস্ত মসজিদে মসজিদে সকালে চলে নামাজ আদায়।

মুসলিম ধর্মাবল্মবির লোকজন নতুন জামা কাপড় পরে মসজিদে গিয়ে নামাজ আদায় করেন। একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আলিঙ্গন করে। আগরতলায় কেন্দ্রীয় ভাবে নামাজ আদায় হয় শিবনগর গেদু মিয়ার মসজিদে। সেখানে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মুসলিম ধর্মাবল্মবির লোকজন নামাজ আদায় করেন শান্তি-সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে।গেদুমিয়া মসজিদে নামাজ আদায় করান মৌলানা আব্দুল রহমান। নামাজ আদায় শেষে চলে শুভেচ্ছা বিনিময়।

এদিন মৌলানা আব্দুল রহমান বলেন, এদিনে পশু কোরবান মূল উদ্দেশ্য নয়। মূলত নিজের মনের সকল বিপরীত কার্যকলাপকে কোরবান করার প্রশিক্ষণ হচ্ছে এই কোরবানি ঈদ।তিনি আরও বলেন, কোরবানির ঈদ মানে ত্যাগের উৎসব। এই ত্যাগের উৎসবে রাজ্যবাসিকে শুভেচ্ছা জানান তিনি। তিনি আরও জানান প্রায় ৫ হাজার বছর পূর্বে হজরতে ইব্রাহিম আলি ইসলামকে আল্লাহ্‌-র পক্ষ থেকে ওনার একমাত্র সন্তান হজরতে ইসমাইল আলি ইসলামকে আল্লাহ্‌-র রাস্তায় কোরবান করার নির্দেশ হয়।

এই নির্দেশ পালনে তিনি রাজি হন। এইটা একটা পরীক্ষা ছিল। ওনার সন্তানের পরিবর্তে আল্লাহ্‌-র পক্ষ থেকে একটি দুম্বা আসে। এই দুম্বা আল্লাহ্‌-র রাস্তায় কোরবানি হয়।এদিনে মুসলিম ধর্মাবল্মবীর লোকজন উৎসবের আনন্দে মেতে উঠেন।

জলপাইগুড়িতে ট্রেন দুর্ঘটনায় হতাহতদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- জলপাইগুড়িতে ট্রেন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আধিকারিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি খতিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। “পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনাটি দুঃখজনক। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের প্রতি আমার সমবেদনা। আমি প্রার্থনা করি যে আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক,” তিনি পোস্ট করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় দুর্ঘটনায় হতাহতদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। PMO X-এ পোস্ট করেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী PMNRF থেকে মৃতদের পরিবারগুলির জন্য ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। এছাড়া আহতদের ৫০ হাজার টাকা দেওয়া হবে।

গত ১০ বছরে, মোদি সরকার রেল মন্ত্রকের চরম অব্যবস্থাপনায় লিপ্ত হয়েছে : খড়গে

0

জনতার কলম ওয়েবডেস্ক :- জলপাইগুড়িতে ট্রেন দুর্ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেও। তিনি এক্স-এ পোস্ট করেছেন যে দুর্ঘটনার দৃশ্যগুলি বেদনাদায়ক ছিল। আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। এই শোকের মুহুর্তে, আমরা তাদের প্রত্যেকের প্রতি আমাদের সংহতি ও সমবেদনা প্রকাশ করছি। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের অবিলম্বে এবং পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। গত ১০ বছরে, মোদি সরকার রেল মন্ত্রকের চরম অব্যবস্থাপনায় লিপ্ত হয়েছে। দায়িত্বশীল বিরোধী হিসেবে, মোদি সরকার কীভাবে নিয়মতান্ত্রিকভাবে রেল মন্ত্রককে ‘ক্যামেরা চালিত’ স্ব-প্রচারের প্ল্যাটফর্মে পরিণত করেছে তা তুলে ধরা আমাদের সর্বোচ্চ কর্তব্য!

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় ৮ জন নিহত, ৫০ জন আহত, বগিতে আটকে পড়া লোকদের উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা থেকে শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে। নিউ জলপাইগুড়ি থেকে কিছুটা দূরত্বে রাঙাপানি স্টেশনের কাছে। ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মর্মান্তিক প্রায় ৫ জনের। আহত পঞ্চাশের উপর বলে জানা গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ট্রেন দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী, পশ্চিম বাংলা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, রাজ্যের পরিবহণ মন্ত্রী।

নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাটি ঘটে সোমবার সকাল পৌনে নয়টা নাগাদ। জানা যায় এদিন সকালে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে রাঙ্গাপানি স্টেশনের কাছাকাছি পৌঁছানোর পর পিছনের দিক থেকে আসা একটি মালবাহী ট্রেন সজোরে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসকে ধাক্কা মারে। মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসের পিছনের দিকের দুইটি পার্সেল কামরা ও একটি যাত্রীবাহী কামরা লাইন চ্যুত হয়ে যায়।

এদিকে দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসের যাত্রীদের শিয়ালদহে ফিরিয়ে আনতে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে পূর্ব রেল। দুর্ঘটনার সাথে সাথে জোর কদমে শুরু হয় উদ্ধার কাজ।রেল ও স্থানীয় প্রশাসন উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। দুর্ঘটনাস্থলে এক এক করে ছুটে গেছে একাধিক এ্যাম্বুলেন্স। জানা গেছে মালবাহী ট্রেনটি সিগন্যাল ব্রেক করে কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসের লাইনে চলে আসে।

কী ভাবে ঘটল দুর্ঘটনা? রেলসূত্রে খবর, মালগাড়িটি সিগন্যাল ব্রেক করেছিল। সিগন্যাল ব্রেক করে এটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একই লাইনে চলে আসে এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে। কিন্তু কেন সিগন্যাল ব্রেক করল মালগাড়িটি? সেই রহস্য কি ? কবে জানা যাবে তা?

ICA/C-297/2024

0
Oplus_0

মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় পাঁচ কোটি টাকার মত সুবিধা রোগীরা পেয়েছেন : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ছাত্র-ছাত্রীদের রক্তদানে এগিয়ে আসার আহ্বান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। রবিবার পুর নিগমের ৩৩ নং ওয়ার্ডের উদ্যোগে আপনজন ক্লাবে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রক্তদান শিবিরে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন রক্তদানে মনুষ্যত্বের প্রকাশ পায়।

পাশাপাশি তিনি জানান মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় রাজ্যের মানুষ সুফল পেতে শুরু করেছেন। ইতিমধ্যে পাঁচ কোটি টাকার মত সুবিধা রোগীরা পেয়েছেন। আরো বেশি করে হাসপাতালে মানুষ যাতে সুবিধা পেতে পারেন সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিন শিবিরে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পুরো নিগমের মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদার, ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যান্যরা।

এদিন অতিথিরা শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের উৎসাহ দেন। নির্বাচনী ডামাডোলে রক্তদান শিবির কম হওয়ায় রাজ্যে কিছুটা রক্তস্বল্পতা দেখা দিয়েছে। এই স্বল্পতা পূরণে বিভিন্ন সামাজিক সংস্থা,সংগঠন এর কাছে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে থেকে বিভিন্ন সংস্থা সংগঠন এগিয়ে আসছে রক্তদানে।

 

 

জন্মদাত্রী অসহায় বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিল দুই ছেলে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জন্মদাত্রী বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিল দুই ছেলে। অসহায় বৃদ্ধ মহিলা রাস্তার পাশে দোকানে ঠাই নিয়েছেন। সামাজিক অবক্ষয়ের এই করুণ ছবি শহর আগরতলায়। ভাল্লুকিয়ালুঙ্গা এলাকার বাসিন্দা জ্যোৎস্না মালাকার। বয়স এখন উনার প্রায় ৯০ বছর। মহিলার দুই ছেলে। একজনের নাম রণজিত ও অন্যজনের নাম মনিন্দ্র মালাকার। বৃদ্ধ মহিলার রয়েছে নাতি-নাতনিও।

অভিযোগ প্রায় এক মাসের বেশি সময় ধরে দুই ছেলেই জন্মদাত্রী মাকে বাড়িতে জায়গা না দিয়ে নিজ নিজ বাড়ি থেকে বের করে দেন। অসহায় মহিলা অনেকের বাড়িতে গিয়ে এমনকি নিজের ভাইয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে চাইলেও কেউ জায়গা দেয়নি। পরে মহিলাকে উনার ভাইপো বাড়িতে নিয়ে যায়।

সেখানে কিছুদিন থাকার পরে মহিলা হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে চিকিৎসা করান বৃদ্ধ মহিলার এক ভাই। বর্তমানে অসহায় মহিলার জায়গা হয়েছে ভাল্লুকিয়া লুঙ্গা এলাকার একটি দোকান ঘরে। ছেলেদের এমন আচরণে মহিলা শুধু কেঁদেই চলেছেন। এদিকে মহিলার ভাই জানান, উনি স্থানীয়দের জানিয়েছেন বিষয়টি মীমাংসা করে এর সুষ্ঠু সমাধান করে দেওয়ার।

ধান ক্ষেত থেকে নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার বাড়ির অনতিদূরে ধান ক্ষেতে। মৃতের শরীরের চামড়া উঠে গেছে। ঘটনা শহর লাগোয়া দুর্জয়নগর এলাকায়। ছেলের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বচসা হয় শনিবার গীতা রানী দেবনাথের। এর পর দুপুরে বাড়ি থেকে তিনি বের হয়ে যান।

কিন্তু আর ফিরে আসেননি। উনার ছেলে ভেবেছে হয়তো কোথাও গেছে আবার ফিরে আসবে। কিন্তু আর আসেনি।

রবিবার মহিলার ছেলে ধান ক্ষেতে গরু চড়াতে যান। তখনই নিজের মার দেহ পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মহিলার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কিভাবে গীতা রানী দেবনাথের মৃত্যু হল এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

 

 

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিড়া ফ্যাক্টরি 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কাঠালতলী ইন্ডাস্ট্রিজ এলাকার চিড়া ফ্যাক্টরি! রবিবার ক্ষতিগ্রস্ত এলাকায় যান টিআইডিসির চেয়ারম্যান সহ প্রশাসনের আধিকারিকরা।আগরতলা সংলগ্ন কাঠালতলী ইন্ডাস্ট্রিজ এলাকার চিড়ার ফ্যাক্টরিতে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গেই ফ্যাক্টরির মালিক ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে চিৎকার শুরু করলে আশেপাশের ফ্যাক্টরির লোকজন ছুটে আসেন।

খবর দেওয়া হয় অগ্নি নিনির্বাপ দপ্তরের কর্মীদের। খবর পেয়ে বাধারঘাট, আগরতলা, আনন্দনগর, মহারাজগঞ্জ বাজার সহ বিভিন্ন জায়গা থেকে ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা রবিবার সকাল ৯ টা পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে । তবে ফ্যাক্টরির ভেতরে থাকা চিড়া এবং ধান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থলে ছুটে আসে আমতলী থানার পুলিশ।

রবিবার সকাল থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের দৌড়ঝাঁপ লক্ষ্য করা গেছে। ফ্যাক্টরির মালিকসহ অন্যান্যরা প্রাথমিক ধারণা ফ্যাক্টরির পাশ দিয়ে পাইপ লাইনের মাধ্যমে গিয়েছে গ্যাস লাইন । সেই গ্যাস লাইন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৮০ লক্ষাধিক টাকার মত হবে বলে জানা গেছে।

ফ্যাক্টরির তরফ থেকে রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্জিও জানানো হয়েছে। এদিকে রবিবার সকালে ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরি পরিদর্শনে যান ত্রিপুরা শিল্প উন্নয়ন নিকমের চেয়ারম্যান নবায়দুল বণিক সহ মহকুমা প্রশাসনের লোকজন। তারা কারখানার লোকজনের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন।