ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিড়া ফ্যাক্টরি 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কাঠালতলী ইন্ডাস্ট্রিজ এলাকার চিড়া ফ্যাক্টরি! রবিবার ক্ষতিগ্রস্ত এলাকায় যান টিআইডিসির চেয়ারম্যান সহ প্রশাসনের আধিকারিকরা।আগরতলা সংলগ্ন কাঠালতলী ইন্ডাস্ট্রিজ এলাকার চিড়ার ফ্যাক্টরিতে শনিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গেই ফ্যাক্টরির মালিক ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে চিৎকার শুরু করলে আশেপাশের ফ্যাক্টরির লোকজন ছুটে আসেন।

খবর দেওয়া হয় অগ্নি নিনির্বাপ দপ্তরের কর্মীদের। খবর পেয়ে বাধারঘাট, আগরতলা, আনন্দনগর, মহারাজগঞ্জ বাজার সহ বিভিন্ন জায়গা থেকে ইঞ্জিন ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা রবিবার সকাল ৯ টা পর্যন্ত চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে । তবে ফ্যাক্টরির ভেতরে থাকা চিড়া এবং ধান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থলে ছুটে আসে আমতলী থানার পুলিশ।

রবিবার সকাল থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের দৌড়ঝাঁপ লক্ষ্য করা গেছে। ফ্যাক্টরির মালিকসহ অন্যান্যরা প্রাথমিক ধারণা ফ্যাক্টরির পাশ দিয়ে পাইপ লাইনের মাধ্যমে গিয়েছে গ্যাস লাইন । সেই গ্যাস লাইন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৮০ লক্ষাধিক টাকার মত হবে বলে জানা গেছে।

ফ্যাক্টরির তরফ থেকে রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্জিও জানানো হয়েছে। এদিকে রবিবার সকালে ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরি পরিদর্শনে যান ত্রিপুরা শিল্প উন্নয়ন নিকমের চেয়ারম্যান নবায়দুল বণিক সহ মহকুমা প্রশাসনের লোকজন। তারা কারখানার লোকজনের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

বর্ষার আগে বন্যা মোকাবিলায় ভারত-নেপাল বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- বর্ষা মৌসুমের আগে বন্যা পূর্বাভাস...

দক্ষিণ ২৪ পরগনায় পুনর্নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫৬% ভোট

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে, লেবাননে যুদ্ধবিরতি চাপে

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে,...

ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে দু’দিন ভারী বৃষ্টি, সতর্কবার্তা আইএমডির

জনতার কলম ওয়েবডেস্ক :-আগামী দু’দিন দেশের বিভিন্ন রাজ্যে ভারী...