Home Blog Page 476

বিধায়ক হিসেবে শপথ নেবার আগে জিবি এলাকার অসমাপ্ত কাজ সড়জমিনে পরিদর্শন মেয়র 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজধানীর জিবি বাজার এলাকায় রাস্তা প্রশস্তের কাজ শুরু হয়েছিল আগেই। কিন্তু অনেকে জায়গা ছাড়ার কথা থাকলেও না ছাড়ায় কাজ ধীরলয়ে চলেছে। এখন পুরোদমে কাজ শুরু হবে। জিবি বাজার এলাকায় যে সমস্যা ছিল তা নিরসনে মঙ্গলবার ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। কাজ করছে পূর্ত দপ্তর। রাস্তার পাশাপাশি কভার ড্রেন করারও পরিকল্পনা পুর নিগমের।

এদিন জিবি বাজার এলাকা পরিদর্শনে গিয়ে একথা জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। মেয়রের সঙ্গে এদিন পরিদর্শনে যান পুর নিগমের মেয়র ইন কর্পোরেটর হীরা লাল দেবনাথ, প্রদীপ চন্দ, পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার, পুর নিগম ও পূর্ত দপ্তরের অন্যান্য আধিকারিকরা।

মেয়র দীপক মজুমদার জানান রাস্তার কাজ যাতে দ্রুত শেষ করা যায় সে বিষয়ে এলাকাবাসীর সঙ্গেও কথা বলা হয়েছে। কভার ড্রেন করার ক্ষেত্রে পুর নিগমও আর্থিক ভাবে সহায়তা করবে। এদিকে জানা গেছে এদিনই হয়তো মেয়র হিসেবে দীপক মজুমদারের এটা শেষ পরিদর্শন। কারণ বুধবার তিনি বিধায়ক হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

 

 

 

আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে বিজেপি প্রদেশ কার্যালয়ে মুখ্যমন্ত্রী ও প্রদেশ সংগঠন মহামন্ত্রীর উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা সভা হয়। সোমবার বিকেলে হয় পর্যালোচনা বৈঠক। এতে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়ক সহ প্রদেশ বিজেপি নেতৃত্ব অংশ নেন। বৈঠকে সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনা হয়।পশ্চিম ত্রিপুরা ও পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা রেকর্ড ভোটে দুই আসনেই জয়ী হয়েছেন।

এদিন বৈঠকে আলোচনা হয়েছে আসন্ন ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন নিয়েও। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরার সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতন লাল নাথ, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যরা। এদিনের বৈঠকে সাংগঠনিক বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে।

 

 

 

১৯ জুন ত্রয়োদশ বিধানসভার সদস্য হিসেবে শপথ নেবেন দীপক মজুমদার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-১৯ জুন ত্রয়োদশ বিধানসভার সদস্য হিসেবে শপথ নেবেন রামনগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী দীপক মজুমদার। সেদিন বিধানসভার লবিতে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন নবনির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করাবেন।

ত্রিপুরা বিধানসভার সচিবালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে। উল্লেখ্য রামনগর বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভার উপ-নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হন ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার। এই কেন্দ্রের বিধায়ক সুরজিত দত্তের প্রয়াণে আসনটি শূন্য হয়ে পড়েছিল।

 

 

TFA পরিচালিত সি ডিভিশন ফুটবলের উদ্বোধনী ম্যাচে জয় পেল সরোজ সংঘ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত সি ডিভিশন ফুটবলের উদ্বোধনী ম্যাচে জয় পেল সরোজ সংঘ। সোমবার রাজধানীর উমাকান্ত মাঠে হয় উদ্বোধনী ম্যাচ। এবছর ১৬ টি দলকে নিয়ে শুরু হয়েছে তৃতীয় ডিভিশনের আসর। দুটি গ্রুপে ভাগ করা হয়েছে ১৬ টি দলকে। এদিন বলে কিক দিয়ে প্রতিযোগিতার সূচনা করেন রাজ্যের প্রাক্তন ফুটবলার জন ভট্টাচার্য।

এদিন ম্যাচ শুরু হবার আগে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের পতাকা উত্তোলন করেন সংস্থার পেট্রন রতন সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রনব সরকার, সচিব অমিত চৌধুরী। ম্যাচ শুরু হবার আগে উপস্থিত অতিথিরা উভয় দলের ফুটবলার ও রেফারিদের সাথে পরিচিত হন মাঠে।

তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ইকফাই এফ সি ও সরোজ সংঘ।উদ্বোধনী ম্যাচে সরোজ সংঘ জয়ী হয় ১-০ গোলে। ম্যাচে সরোজ সংঘের হয়ে খেলার ৮৬ মিনিটে গোল করেন বিপ্লব দেববর্মা।

টি এফ এ সচিব জানান, সি ডিভিশনের রানার্স ও চ্যাম্পিয়ন দল উঠবে বি ডিভিশনে। এদিকে প্রতিযোগিতায় অংশ নেওয়া ক্লাব গুলির কাছে সংস্থার সভাপতির অনুরোধ নিয়ম মেনে শান্তিপূর্ণ ভাবে খেলায় অংশ নেওয়ার জন্য। তিনি আশা করেন এবছরও মাঠে প্রচুর দর্শক আসবে।

নেশায় কেড়ে নিলো ২১ বছর বয়সের যুবকের প্রাণ, মৃত্যুতে ভেঙে পড়েন তার মা 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশার বলি রাজ্যে আরও এক তরতাজা যুবক। মৃতের নাম আকাশ সরকার। বয়স একুশ বছর। রাজ্যে নেশার রমরমা। রাজ্যের আনাচে কানাচে দেদার বিক্রি হচ্ছে নেশা জাতীয় সামগ্রী। এই নেশার কবলে পড়ে অকালে ঝড়ে যাচ্ছে বহু যুবকের প্রাণ। খালি হয়ে যাচ্ছে মায়ের কোল। ফের রাজ্যে নেশার বলি এক যুবক। সিধাই মোহনপুরের কালিকামুড়া এলাকার বাসিন্দা আকাশ সরকার।

অভিযোগ একুশ বছরের এই যুবক কয়েক বছর ধরে বাড়ির লোকজনের অজান্তে নেশার ট্যাবলেট খেত। কয়েক মাস আগে বাড়ির লোকজন তা জানতে পারেন। তারা ঘটনা জানার পর নেশা মুক্তি কেন্দ্রে নিয়ে ছেলে চিকিৎসা করান। বাড়িতেও সময়ে সময়ে বুঝিয়ে আটকে রাখেন যাতে নেশা না করে। এর মধ্যে তিনদিন আগে বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়ে আকাশ।

পরিবারের লোকজন তাকে জিবি হাসপাতালে নিয়ে আসেন। আকাশের অবস্থা গুরুতর হওয়ায় আই সি ইউতে নেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। সোমবার সকালে মারা যায় একুশ বছরের তরতাজা যুবক। হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েন মৃতের মা- বাবা সহ পরিজনেরা। এদিকে ময়নাতদন্ত শেষে দেহ পরিজনদের হাতে তুলে দেওয়া হয়।

 

 

আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রদেশ মহিলা কংগ্রেসের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্ভবত জুলাই মাসের শেষে হতে পারে রাজ্যের ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন। এর আগেই প্রদেশ কংগ্রেস ঘোষণা দিয়েছে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করবে দল। সেই মতো তারা সাংগঠনিক কর্মসূচী শুরু করে দিয়েছে। সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে হয় মহিলা কংগ্রেসের সাংগঠনিক বৈঠক। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তী সহ অন্যরা।

বৈঠকে আলোচনা করতে গিয়ে আশিষ কুমার সাহা বলেন, সংগঠনকে মজবুত করতে জেলায় জেলায় মহিলা কংগ্রেসের সাংগঠনিক বৈঠক হয়েছে।পঞ্চায়েত নির্বাচনে ৫০ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত। কংগ্রেস দল পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি জানান কংগ্রেস এই পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে যে প্রস্তুতি নিচ্ছে মহিলাদের অংশ গ্রহণ যেন এর মধ্যে একটা ব্যাপক হয়।

এই পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের জন্য সব মহিলারা যেন এগিয়ে আসেন। এর জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। আশিষ বাবু অভিযোগ করেন বর্তমানে রাজ্যে পঞ্চায়েত গুলিতে বেহাল অবস্থা। বিভিন্ন সরকারি প্রকল্প সুবিধাভোগীদের কাছে যাচ্ছে না। রাজ্যে পাহাড় প্রমাণ দুর্নীতি চলছে।

 

 

ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ত্রিপুরার কেউ হতাহতের খবর নেই, দুর্ঘটনা স্থলে রাজ্য থেকে পাঠানো হয়েছে টিম : মুখ্যমন্ত্রীর সচিব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ট্রেন দুর্ঘটনা স্থলে রাজ্য থেকে পাঠানো হয়েছে একটি টিম। ত্রিপুরার কেউ আহত হলে তাদের চিকিৎসার যাবতীয় দেখাশোনা করবে রাজ্য সরকারের পাঠানো এই টিমের লোকজন। সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রীর সচিব প্রদীপ কুমার চক্রবর্তী। আগরতলা-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার পরে দুপুরে সাংবাদিক সম্মেলন করেন প্রশাসনের আধিকারিকরা।

উপস্থিত ছিলেন পরিবহণ দপ্তরের সচিব ইউ কে চাকমা, পরিবহণ দপ্তরের অতিরিক্ত সচিব,রাজস্ব দপ্তরের অতিরিক্ত সচিব। মুখ্যমন্ত্রীর সচিব জানান, রাজ্যের কেউ আহত হলে তাদের চিকিৎসার খোঁজখবর রাখতে রাজ্য থেকে টিম গেছে। তবে এখন পর্যন্ত ত্রিপুরার কেউ হতাহতের খবর নেই।ত্রিপুরা সরকারের তরফেও হেল্প লাইন চালু করা হয়েছে।

তিনি জানান ট্রেন দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন ও উত্তর-পূর্ব রেলের লোকজন। তদারকি করছেন রেলের আধিকারিকরা। সচিব আরও জানান এই ট্রেন দুর্ঘটনায় রাজ্যের কেউ মারা গেলে দুই লাখ টাকা পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি কেউ আহত হলে চিকিৎসার পুরো ব্যয়ভার সরকার বহন করবে। এদিকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়িতে মালবাহী ট্রেনের সাথে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষের বিষয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব -এর সাথে কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। কেন্দ্রীয় মন্ত্রী মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন উদ্ধার কাজ পুরোদমে চলছে এবং আশ্বাস দিয়েছেন যে ক্ষতিগ্রস্থদের এবং তাদের পরিবারকে সমস্ত প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানান রাজ্য সরকার সকাল থেকে একটানা পরিস্থিতির উপর নজর রাখছে।কলকাতা ত্রিপুরা ভবনের আধিকারিকদের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও পুনর্বাসনের যথাযথ পর্যবেক্ষণের জন্য দুর্ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

ব্যাঙ্গালুরু থেকে উদ্ধার কাঁকড়াবনের নাবালিকা, গ্রেফতার যুবক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নাবালিকা অপহরণ কাণ্ডে অপহৃত নাবালিকা এবং অভিযুক্তকে গ্রেফতার করল কাকড়াবন থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় কাকড়াবন থানায় অফিসার ইনচার্জ রাজু ভৌমিক জানান চলতি মাসের গত ১১ইং জুন কাকড়াবন থানার অন্তর্গত গর্জনমুড়া বাসিন্দা প্রদীপ ঘোষ ছেলে প্রলয় ঘোষ(২২) নামে এক ব্যক্তি জামজুরী মুড়াপাড়া থেকে ১৫ বছরের এক নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।

অপহরনের পর পরিবারের পক্ষ থেকে কাকড়াবন থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ২৬, ধারা ৩৬৪ (A) ipc, মামলার তদন্ত করে পুলিশ জানতে পারে অপহরনকারী প্রলয় ঘোষ নাবালিকা মেয়েটিকে নিয়ে ব্যাঙ্গালোর কাডুগোডি থানাধীন একটি হোটেলে রয়েছে। গোমতী জেলা কাকড়াবন থানার অফিসার ইনচার্জ রাজু ভৌমিক, জেলা পুলিশ সুপার নমিত পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার সৌভিক দে, জেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় ব্যাঙ্গালোর কাডুগোডি থানার সাথে যোগাযোগক্রমে এবং যৌথ অভিযান চালিয়ে অপহরনকারি প্রলয় ঘোষ ও নাবালিকা মেয়ে সহ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

ব্যাঙ্গালোর কাডুগোডি থানার থেকে গোমতী জেলার কাকড়াবন থানায় তাদের নিয়ে আসে। কাকড়াবন থানার অফিসার ইনচার্জ রাজু ভৌমিক জানান ধৃত প্রলয় ঘোষ ও নাবালিকাকে জিঞ্জাসাবাদ করে জানা যায় প্রলয় ঘোষ নাবালিকাকে রাজ্যের বাইরে ব্যাঙ্গালোর নিয়ে যায় ভালবাসার প্রলোভন দেখিয়ে।। নাবালিকাকে তার পরিবারের কাছে তুলে দেয় পুলিশ।অন্যদিকে পুলিশ প্রলয় ঘোষের বিরুদ্ধে অপহরণ কান্ডে সোমবার জেলা আদালতে সোপার্দ করা হবে।

স্ত্রীকে পিটিয়ে খুন, গ্রেফতার স্বামী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খোয়াই গৌড়নগর এলাকায় ঘরের মধ্যে এক মহিলার মৃতদেহ উদ্ধার।  মৃত মহিলার নাম রমলা ঝাড়া(৪০)। ঘটনার বিবরনে জানা যায়,গৌরনগর এলাকার জনৈক্য পরিমল ঝরা (৩৭) প্রতিদিন পরিবারিক কলহের জেরে তার স্ত্রীর সাথে ঝগড়া হতো। অন্যান্য দিনের মতো গতকাল সন্ধ্যা রাতে পরিমল ঝরা তার স্ত্রীকে বাড়ির সামনে রাস্তা উপর বেধড়ক মারধর করে মদমত্ত অবস্থায়।

মারধরের ফলে রক্তাক্ত এবং জখম হয় স্ত্রী। স্ত্রীকে মারধর করে রক্তাক্ত অবস্থায় পরিমল ঝরা তার বাবা মঙ্গল ঝরা বাড়িতেই রেখে দিয়ে নিজ বাড়িতে চলে আসে। আজ ভোরবেলা পরিমল ঝরার বাবা মঙ্গল ঝরা খবর দেয় রমলার মৃত্যু হয়ছে বলে । তখন পরিমল ঝরা ও তার বড় ভাই গণেশ ঝরা মৃত দেহ পরিমলের বাড়িতে এনে রেখে দেয়। তখন প্রতিবেশী মৃত দেহ দেখে খোয়াই থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে যায়। মৃত মহিলার স্বামী পরিমল ঝরাকে গ্রেপ্তার করে।

শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলংকা 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- সান্ত্বনার জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করল শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে তারা।

নেপালের বিপক্ষে বাংলাদেশ যেহেতু হারেনি, তাই এ ম্যাচ জিতলেও ডাচদের খুব একটা লাভ হতো না। সুপার এইটের দরজার তখনই বন্ধ হয়ে যায় তাদের জন্য।

সেন্ট লুসিয়ায় ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। লঙ্কানদের কোনো ব্যাটারই ফিফটি ছুঁতে পারেনি। তবুও ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান করে তারা। সর্বোচ্চ ৪৬ রান করেন আসালাঙ্কা ও কুশল মেন্ডিস।

তবে মেন্ডিসকে ছাপিয়ে ম্যাচসেরা হন আসালঙ্কা। শেষ দিকে অ্যাঞ্জেলো ম্যাথিউস ১৫ বলে ৩০* ও অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ৬ বলে ২০ রানের ক্যামিও উপহার দেন।

তাড়া করতে নেমে ১১৮ রানেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। যদিও ওপেনার মাইকেল লেভিট দারুণ কিছুর আভাস দিয়েছিলেন। কিন্তু ২৩ বলে ৩১ করে থামেন তিনি। অধিনায়ক স্কট এডওয়ার্ডসও ৩১ রান করেন। লঙ্কানদের হয়ে নুয়ান থুশারা তিনটি, হাসারাঙ্গা ও পাথিরানা শিকার করেন দুই উইকেট।

ডি গ্রুপে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের কাছে হারের পর শ্রীলঙ্কার সুপার এইটে খেলার স্বপ্ন অনেকটাই উবে যায় সেখানে। এরপর নেপালের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত হয় তাদের ম্যাচ। চার ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে আসর শেষ করল তারা। অন্যদিকে নেপালের বিপক্ষে জয়ের সম্বল আসর শেষ হয়েছে নেদারল্যান্ডসেরও।