Home Blog Page 475

রাহুল গান্ধীর ৫৪তম জন্মদিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃক্ষ রোপণ ও দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পিছিয়ে পড়া মানুষকে তাঁর অধিকার পাইয়ে দেওয়ার জন্য দেশের জনজাতি, পশ্চাদপদ এবং তপশিলি জাতি অংশের মানুষের সংরক্ষণকে সুরক্ষিত রাখার জন্য যে লড়াই এই লড়াইয়ের জননায়ক রাহুল গান্ধী। বৃহস্পতিবার একথা বললেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি।

তাঁর জন্মদিন প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় পালন করে থাকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ও শাখা সংগঠন গুলি। বুধবার দলের সর্বভারতীয় প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধীর ৫৪ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় রাজ্যে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, মহিলা-যুব কংগ্রেসের তরফে নেওয়া হয় বিভিন্ন কর্মসূচী। সকালে রাজধানীর উমাকান্ত একাডেমীর প্রাঙ্গণ সহ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেন তারা।

উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন বিধায়ক তথা বরিষ্ঠ আইনজীবী অরুন চন্দ্র ভৌমিক, যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ অন্যরা। তারা সেখানে বৃক্ষ রোপণ করার পাশাপাশি পথচলতি লোকজনের মধ্যে লিফলেট বিলি করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি জানান এদিন দুঃস্থদের পাশাপাশি বিভিন্ন হোমের আবাসিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিলি করা হয়েছে।

 

 

খাদ্য,স্বাস্থ্য ও অগ্নিনির্বাপক দপ্তরে চার শতাধিক পদে লোক নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রিসভার : পর্যটন মন্ত্রী

0
Oplus_0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খাদ্য, স্বাস্থ্য ও অগ্নিনির্বাপক দপ্তরে চার শতাধিক পদে লোক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সদ্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে একথা জানান খাদ্যমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন তিনি মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা।মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে সুশান্ত চৌধুরী জানান,৬৭ জন অবসরপ্রাপ্ত পুলিস অফিসারকে পুনঃনিয়োগ করা হবে আগরতলা ইমিগ্রেশন সেন্টার, নিশ্চিন্তপুর ও সাব্রুমের আইসিপি-র জন্য।

এছাড়া আরও ২০ জন পুলিস অফিসার থাকবেন তাদের সঙ্গে, যারা বর্তমানে চাকরিতে রয়েছেন। মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত জানাতে গিয়ে মন্ত্রী জানান, অগ্নি নির্বাপক দপ্তরে ৪৯ টি পদে সাব-অফিসার নিয়োগ করা হবে। এসব নিয়োগ করা হবে টিপিএসসির মাধ্যমে। তিনি জানান এছাড়া খাদ্য দপ্তরে সাব অফিসার ফুড গ্রুপ-সি পদে নিয়োগ করা ৬ টি পদে জে আর বি টির মাধ্যমে।মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে মন্ত্রী আরও জানান,স্বাস্থ্য দপ্তরের অধীনে ১৬ টি মেডিক্যাল অফিসার সুপার স্পেশালিস্ট গ্রেড- থ্রি ও স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার গ্রেড- ফোর পদে ১৭২ টি পদে লোক নিয়োগ করা হবে।

এসব নিয়োগে পি আর টি সি বাধ্যতামূলক। এগুলিও টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে। সিদ্ধান্ত হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ২২৬ টি জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসারের পদ সৃষ্টি ও পূরণের। এগুলি টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে। তিনি জানান খুব শীঘ্রই দপ্তর থেকে টিপিএসসির কাছে প্রস্তাব পাঠানো হবে।

 

 

পঞ্চায়েত নির্বাচনে বিজেপির লক্ষ্য প্রতিটি বুথে জয়লাভ করা : বিজেপি মুখপাত্র

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের ৮ জেলার ৩৫ ব্লকে পঞ্চায়েত নির্বাচন হবে। এই পঞ্চায়েত নির্বাচনে লোকসভা নির্বাচনের মতো কিভাবে জয় হাসিল করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে প্রদেশ বিজেপি অফিসে দুই দিনের বৈঠকে। পঞ্চায়েত নির্বাচনে বিজেপির লক্ষ্য প্রতিটি বুথে জয়লাভ করা। দুইদিন ব্যাপী বৈঠকে মন্ত্রী, বিধায়ক, দলীয় নেতৃত্ব তাদের মতামত দিয়েছেন। মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখপাত্র সুব্রত চক্রবর্তী।

সোমবার ও মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ বিজেপি অফিসে বৈঠক হয়। প্রথম দিন মন্ত্রী- বিধায়কদের নিয়ে। আর দ্বিতীয় দিনে জেলা- মণ্ডল সভাপতি, বিভিন্ন মোর্চার নেতৃত্ব ও অফিস বিয়ারারদের নিয়ে হয় বৈঠক। বৈঠক শেষে মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলন করেন বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপির সম্পাদক তাপস মজুমদার, মিডিয়া ইনচার্জ সুনিত সরকার। সাংবাদিক সম্মেলনে মুখপাত্র বৈঠকের বিষয় তুলে ধরতে গিয়ে জানান, ২৩ জুন বিজেপি দলের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জির আত্মবলিদান দিবস। ৬ জুলাই জন্মদিন।

২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে পক্ষকাল ব্যাপী কর্মসূচী গ্রহণ করা হবে রাজ্যেও। মুখপাত্র আরও জানান,বৈঠকে লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা ও ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি ১৬৭১ টি বুথে ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ১৫৯৯ টি বুথে বিজেপি জয়লাভ করেছে। ৪৪ টি বিধানসভা কেন্দ্রের ১০০ শতাংশ বুথে বিজেপি জয়লাভ করেছে।

ত্রিপুরা রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মত পরিবেশ নেই : আশীষ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভয়-ভীতি, সন্ত্রাস, বিরোধীদের মনোনয়ন পত্র জমা দিতে বাধা দিয়ে গত পঞ্চায়েত নির্বাচনে প্রায় নব্বই শতাংশ পঞ্চায়েত বিনা লড়াইয়ে দখল করেছে শাসক দল। মঙ্গলবার ফের এই অভিযোগ করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে হয় কংগ্রেসের সাংগঠনিক বৈঠক।

উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ছাড়াও বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং, কর্মচারী নেতা শান্তি রঞ্জন দেবনাথ সহ অন্যরা। বৈঠকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হয়। বৈঠকে ছিলেন প্রদেশ কংগ্রেসের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ,জেলা সভাপতি, বিভিন্ন বিভাগ, সেল ও শাখা সংগঠনের পদাধিকারীরা।

বৈঠকে আশিস বাবু জানান রাজ্য নির্বাচন কমিশনারের কাছে দাবি জানানো হবে প্রার্থীরা যাতে নির্ভয়ে মনোনয়ন পত্র জমা দিতে পারেন সেজন্য অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা করার। তিনি অভিযোগ করেন,ত্রিপুরা রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মত পরিবেশ নেই। গত পঞ্চায়েত নির্বাচনে নব্বই শতাংশ আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছিল।

ভয় ভীতি সন্ত্রাসে বিরোধীদের মনোনয়ন জমা করতে বাধা সৃষ্টি করার ফলেই এই জয় এসে ছিল বিজেপির বলে মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন আধা সামরিক বাহিনী দিয়ে যেন নির্বাচন সম্পন্ন করা হয়। নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে প্রদেশ কংগ্রেস প্রস্তুত। বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা হলে তা পরে জানানো হবে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

নিয়োগের দাবিতে ফের শিক্ষা ভবনে ২০২২ সালের টেট উত্তীর্ণরা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দ্রুত নিয়োগের দাবিতে ফের শিক্ষা ভবনে ২০২২ সালের টেট উত্তীর্ণরা। তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান তাদের অতি সত্ত্বর নিয়োগ করার। ২০২২ সালে টেট উত্তীর্ণ হয়েছেন ৩৬১জন। বর্তমানে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৩০০ জনে। অভিযোগ তাদের এখনও নিয়োগ করা হয়নি। অথচ পড়ে রয়েছে বহু শূন্যপদ।

নিয়োগের দাবিতে চাকরি প্রত্যাশীরা বার কয়েক শিক্ষা ভবনে আসেন। তারা আধিকারিকদের সঙ্গে বার কয়েক দেখা করলে একেকজন ভিন্ন কথা বলেন। ফলে তারা হতাশ। চাকরি প্রত্যাশীরা জানান এতো পরিশ্রম করেও তাদের চাকরি জুটছে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেও সুযোগ পাননি। এই অবস্থায় হতাশ টেট উত্তীর্ণরা মঙ্গলবার ফের শিক্ষা ভবনে আসেন। কোন সদুত্তর পাননি তারা। তাই এদিন ফের চাকরি প্রত্যাশীরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান তাদের নিয়োগের বিষয়টি দেখার জন্য।

ত্রিপুরায় সন্ত্রাসের কারিগর বাংলায় ঘুরছেন শান্তির বার্তা নিয়ে, লজ্জা হওয়া উচিত : রতন দাস

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপরে আক্রমণের ঘটনায় জড়িত দুর্বৃত্তদের বিরুদ্ধে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে পুলিস সদর কার্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ রাজ্যের প্রধান বিরোধী দলের। পরে বিক্ষোভস্থল থেকে ৫ জনের এক প্রতিনিধি দল পশ্চিম জেলার পুলিস সুপারের কাছে স্মারকলিপি পেশ করেন দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে।

সম্প্রতি বের হয়েছে লোকসভা নির্বাচনের ফলাফল। অভিযোগ ফল প্রকাশের পর থেকে পশ্চিম জেলার বিভিন্ন জায়গায় হামলা-হুজ্জুতি চালাচ্ছে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা। সিপিএম নেতা-কর্মীদের বাড়িতে হামলা, মারধর ঘটনা সংঘটিত করছে। ছাড়া পাচ্ছে না বয়স্ক লোকজনও।অভিযোগ এসব ঘটনা জানিয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করার পরেও পুলিস কোন ব্যবস্থা নিচ্ছে না।

তাই বাধ্য হয়ে জিরানিয়া, আমতলী, রাজধানীর শিবনগর সহ পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন স্থানে আক্রমণ সন্ত্রাসের বিরুদ্ধে এবং দুর্বৃত্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজপথে নামল সিপিএম পশ্চিম জেলা কমিটি। মঙ্গলবার দলের নেতা-কর্মীরা পুলিস সদর দপ্তরের সামনে তুমুল বিক্ষোভ দেখায়।

উপস্থিত ছিলেন সিপিএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, নারি নেত্রী স্বপ্না দত্ত,কৃষ্ণা রক্ষিত, সিপিএম নেতা শুভাশিস গাঙ্গুলি, তপন দাস, রাধা চরণ দেববর্মা, মধুসূদন দাস, বিধায়ক রামু দাস, সুদীপ সরকার, সিপিএম নেতা সমর চক্রবর্তী,নারায়ণ দেব, সুভাষ দেব সহ অন্যরা।

বিক্ষোভ স্থলে সিপিএম নেতা রতন দাস বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ আইনি পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনে যাবেন। তিনি নাম না করে সাংসদ বিপ্লব দেবের সমালোচনা করে মন্তব্য করেন, ত্রিপুরায় সন্ত্রাসের কারিগর বাংলায় ঘুরছেন শান্তির বার্তা নিয়ে, লজ্জা হওয়া উচিত।

তৃতীয় ডিভিশন ফুটবল খেলার নামার আগে স্বামী বিবেকানন্দ ক্লাবের খেলোয়ারদের জার্সি উন্মোচন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত সি ডিভিশনে এবছর খেলবে ভট্টপুকুর এলাকার স্বামী বিবেকানন্দ ক্লাব। তৃতীয় ডিভিশনে খেলার অনুমোদন দিয়েছে টিএফএ। ফুটবলাররা এবছর সি ডিভিশনে ভালো খেলা উপহার দেবে বলে আশা প্রকাশ করেন ক্লাবের কর্মকর্তারা।

মঙ্গলবার ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করেন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন সভাপতি সরযূ চক্রবর্তী, সম্পাদক কমল দেব সহ অন্যরা।ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত তৃতীয় ডিভিশন ফুটবল খেলার নামার আগে স্বামী বিবেকানন্দ ক্লাবের খেলোয়ারদের জার্সি উন্মোচন করা হয় মঙ্গলবার।

বহিঃরাজ্যে পাচারের আগে ফের রেল পুলিশের হাতে আটক গাঁজা সহ বিহারের এক যুবক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বহিঃরাজ্যে পাচারের আগে ফের আগরতলা সরকারি রেল পুলিশের হাতে আটক গাঁজা। গ্রেপ্তার বিহারের এক যুবক। আগরতলা রেল স্টেশনে আকছার ধরা পড়ছে নেশা সামগ্রী সহ রাজ্য ও বহিঃরাজ্যের লোকজন। সোমবার বিকেলে ফের গাঁজা সহ আটক এক। গোপন সূত্রে আর পি এফের কাছে খবর ছিল এক যুবক ট্রলি করে কিছু নেশা সামগ্রী নিয়ে যাচ্ছে।

সেইমতো আগরতলা সরকারি রেল পুলিশ উত পেতে থাকে স্টেশনে। তখনই তারা দেখতে পান পার্সেল অফিসের সামনে ট্রলি সহ এক যুবককে। তাকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাতেই সে স্বীকার করে ট্রলিতে গাঁজা রয়েছে। বিহার ও দিল্লি এগুলি সে নিয়ে যাচ্ছিল।

আগরতলা-পাটনা এক্সপ্রেসে করে যাওয়ার কথা ছিল। ধৃত যুবকের নাম রামু কুমার। তাঁর বাড়ি বিহারে। সে জানায় ত্রিপুরার একজনের কাছ থেকে চার হাজার টাকা কেজি দরে কিনেছে গাঁজা গুলি। জি আর পি থানার ওসি তাপস দাস জানান, পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে ধৃতকে মঙ্গলবার আদালতে পেশ করা হয়েছে।

 

 

NEET পরীক্ষার ফলাফলে কথিত অনিয়মের বিষয়ে নীরবতা বজায় রেখেছেন প্রধানমন্ত্রী : রাহুল

0

জনতার কলম ওয়েবডেস্ক :- NEET এনইইটি পরীক্ষার ফলাফলে কারচুপির অভিযোগে বিরোধী দল কংগ্রেস ক্রমাগত কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করছে। এবার ফের একবার এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা ও সাংসদ রাহুল গান্ধী। রাহুল গান্ধী বলেছেন যে প্রধানমন্ত্রী মোদি NEET পরীক্ষার ফলাফলে কথিত অনিয়মের বিষয়ে নীরবতা বজায় রেখেছেন এবং বিজেপি শাসিত রাজ্যগুলি পেপার ফাঁসের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। রাহুল গান্ধী তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ এই বিষয়ে পোস্ট করে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন।

তিনি বলেন, বিহার, গুজরাট এবং হরিয়ানায় গ্রেপ্তারগুলি স্পষ্টভাবে নির্দেশ করে যে পরীক্ষায় নিয়মতান্ত্রিকভাবে সংগঠিত দুর্নীতি রয়েছে এবং এই বিজেপি শাসিত রাজ্যগুলি পেপার ফাঁসের কেন্দ্রস্থল হয়ে উঠেছে।

আমাদের বিচারিক নথিতে আমরা কাগজ ফাঁসের বিরুদ্ধে কঠোর আইন করে তরুণদের ভবিষ্যত সুরক্ষিত করার নিশ্চয়তা দিয়েছিলাম। বিরোধী দলের দায়িত্ব পালন করে সারাদেশের যুবসমাজের আওয়াজ রাজপথ থেকে সংসদ পর্যন্ত জোরালোভাবে তুলে ধরে এবং সরকারের ওপর চাপ সৃষ্টি করে আমরা এ ধরনের কঠোর নীতিমালা প্রণয়নে অঙ্গীকারবদ্ধ।

 

 

 

 

 

 

রানি লক্ষ্মীবাঈ-এর বলিদান দিবসে শ্রদ্ধা জানালেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা

0

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অমর যোদ্ধা এবং নারী শক্তির এক অতুলনীয় উদাহরণ রানি লক্ষ্মীবাঈকে তাঁর বলিদান দিবসে শ্রদ্ধা জানালেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার তিনি তার সোশ্যাল মিডিয়া X হ্যান্ডেল থেকে এক পোস্ট করে লিখেন,

রানি লক্ষ্মীবাঈ তার বসুন্ধরাকে বিদেশী শাসন থেকে মুক্ত রাখতে সর্বস্ব উৎসর্গ করেছিলেন। ভারত মাতার আত্মসম্মান ও সংস্কৃতি রক্ষায় তাদের ত্যাগ, সংগ্রাম এবং বীরত্বের গল্প যুগে যুগে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি তাঁর বলিদান দিবসে শ্রদ্ধা জানাই।