Home Blog Page 474

খাদ্যে বিষক্রিয়া নাকি অন্য কিছু? অসুস্থ বোধজং স্কুলের অনেক ছাত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে এক স্কুলের বেশ কয়েকজন ছাত্রী স্কুল চত্বরে অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত দশ-বারোজন ছাত্রী রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে অসুস্থ হয়েছেন আরও বেশি। প্রাথমিক ধারণা ছাত্রী আবাসে খাদ্য বিষক্রিয়ায় এই ঘটনা হতে পারে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। রাজধানীর বোধজং বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পাঠরত অনেক ছাত্রী থাকেন ইন্দ্রনগর মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির ছাত্রী আবাসে।

বৃহস্পতিবার সকালে হোস্টেলে খাওয়া দাওয়া শেষে তারা স্কুলে আসেন। বিদ্যালয়ে প্রার্থনা চালাকালিন একে একে বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাদের কারো পেট ব্যথা, কারো মাথা ব্যাথা সহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। দেরি না করে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা অ্যাম্বুলেন্সে করে ছাত্রীদের জিবিতে পাঠিয়ে দেওয়া হয়। ঘটনায় অন্য ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তারা ভয়ে কান্না শুরু করে দেন। জিবিতে নেওয়ার পরে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা দ্রুত চিকিৎসা শুরু করেন। বিদ্যালয় থেকে হাসপাতালে ছুটে যায় অন্য ছাত্রীরাও।

কিভাবে এই ঘটনা তা বলতে পারছেন না ছাত্রীরা এমনকি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান হোস্টেল পরিচালনার দায়িত্বে থাকা সভানেত্রীও। তিনি বুঝে উঠতে পারছেন না কিভাবে এই অবস্থা হল। ঘটনার খবর পেয়ে স্কুলে ও জিবি হাসপাতালে ছুটে যান ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

তিনি খোঁজ খবর নেন। এদিকে ঘটনার খবর ছুটে যান পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার ও সদর মহকুমা শাসক। তারা স্কুলে গিয়ে ছাত্রী ও শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন। পরে জিবিতে গিয়ে অসুস্থ ছাত্রী সহ চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। জেলা শাসক জানান হস্টেলের সমস্ত কিছুর খোঁজখবর নেওয়া হচ্ছে। খাবারের নমুনা সংগ্রহ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারো কোন ত্রুটি যদি তদন্তে বেরিয়ে আসে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জিবি হাসপাতালে গিয়ে অসুস্থ ছাত্রীদের খোঁজ নিলেন বাম ছাত্র সংগঠনদ্বয় এসএফআই ও টিএসইউ-র নেতৃত্ব। তারা অসুস্থ ছাত্রীদের সঙ্গে কথা বলেন। দাবি জানান, চিকিৎসার সমস্ত ব্যয়ভার সরকারকে বহন করার। তবে আদৌ খাদ্যে বিষক্রিয়া নাকি অন্য কিছু তা ঘটনার তদন্তের পর বেরিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

 

 

বিশ্ব যোগা দিবস উপলক্ষে রাজ্যেও পালিত হলো যোগা দিবস

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যোগা শুধু শরীর মন সুস্থ রাখে না। যোগা খেলাধুলার একটা বড় অংশ। খেলাধুলায় নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যোগা একটা বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। ২১ জুন যোগা দিবস পালন করা হলেও দৈনদ্দিন জীবনে যোগাকে শামিল করা হচ্ছে না। তাই সকলের চেষ্টা যাতে থাকে দৈনদ্দিন জীবনে কম সময়ের জন্যও যোগাকে শামিল করার। বিশ্ব যোগা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বললেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়।

প্রতিবছর ২১ জুন বিশ্ব যোগা দিবস পালন করা হয়। এবছর দশম যোগা দিবস। সারা দেশের সঙ্গে রাজ্যেও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হবে। এদিন সকালে রাজধানীতে হয় রেলি। রাজ্য আয়ুস মিশন, পশ্চিম জেলা যোগা এসোসিয়েশনের যৌথ উদ্যোগে হয় রেলি। এদিন মেলারমাঠ এগিয়ে চলো সংঘের প্রাঙ্গণে হয় অনুষ্ঠান।

পরে রাজপথে বের হয় রেলি। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এতে অংশ নেন ছোট ছোট ছেলে-মেয়েরা সহ বিভিন্ন পেশার মানুষ। রেলিতে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সঞ্জিব দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা রাজীব দত্ত, যুগ্ম অধিকর্তা বিনয় ভৃষন দাস সহ অন্যানরা। এদিন রেলিকে কেন্দ্র করে বেশ সাড়া পড়ে।

 

 

গাঁজা পাচার করতে গিয়ে জিআরপির হাতে আটক এক যুবক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা রেলস্টেশন থেকে ট্রেনে করে গাঁজা পাচারের চেষ্টা নতুন নয়। প্রায়শই ট্রেনে করে বহিঃরাজ্যে গাঁজা পাচার করতে গিয়ে আগরতলা সরকারি রেল থানা পুলিশের হাতে ধরা পড়ছে রাজ্য ও বহিঃরাজ্যের লোকজন। তবে বেশিরভাগ ক্ষেত্রে বিহারের লোকই ধরা পড়ছে।

এবার বাইরে গাঁজা পাচার করতে গিয়ে জিআরপির হাতে আটক এক যুবক। তাঁর নাম রাহুল দেব। বাড়ি খোয়াই মহকুমার তবলাবাড়ি এলাকায়। গোপন খবরের ভিত্তিতে জিআরপি ও আরপিএফ রেলস্টেশনে উত পেতে ছিল।

তখনই আগরতলা-শিলচর গামী ট্রেনে করে গাঁজা নিয়ে অন্যত্র যাওয়ার চেষ্টায় ছিল এই যুবক। রেল পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাতেই উদ্ধার হয় ট্রলি থেকে প্রচুর গাঁজা। পুলিশ ধৃত যুবককে বৃহস্পতিবার রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে।

বিধায়ক হিসেবে শপথ নিলেন দীপক মজুমদার

0
Oplus_0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রামনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে জয়ী দীপক মজুমদার বিধায়ক হিসেবে শপথ নিলেন। বুধবার এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে তিনি শপথ গ্রহণ করেন বিধানসভার লবিতে। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন নবনির্বাচিত বিধানসভার সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী, প্রনজিত সিংহ রায়, টিঙ্কু রায়, সান্তনা চাকমা, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রায় সমস্ত বিজেপি বিধায়ক সহ পুলিস ও প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা।

শপথ গ্রহণ শেষে ফুলের তোড়া দিয়ে সকলে নতুন বিধায়ককে শুভেচ্ছা জানান মন্ত্রী-বিধায়করা।নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, খুবই আনন্দের বিষয় আগরতলা পুর নিগমের মেয়র রামনগর থেকে বিধায়ক নির্বাচিত হয়ে বিধানসভায় এসেছেন। তিনি আশা প্রকাশ করেন আগামী দিনে বিধানসভা আরও সমৃদ্ধি হবে দীপক মজুমদারের সহায়তায়।

শপথ গ্রহণ শেষে নব নির্বাচিত বিধায়ক প্রতিক্রিয়ায় বলেন,রামনগর বিধানসভার উন্নয়নের পাশাপাশি সমগ্র রাজ্যের উন্নয়নের লক্ষ্যে তিনি কাজ করবেন।তিনি বলেন,উনার রাজনৈতিক জীবনে নতুন অধ্যায়ের সুচনা হয়েছে। পবিত্র বিধানসভায় প্রবেশ করেছেন তিনি। উল্লেখ্য রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিত দত্তের অকাল প্রয়াণে আসনটি শূন্য হয়ে পড়েছিল। শূন্য আসনের উপ- নির্বাচনে লড়াই করে বিপুল ভোটে জয়ী হয়েছেন দীপক মজুমদার।

রাজ্যের শিক্ষিত বেকার ছেলে-মেয়েদের জন্য আয়োজিত হল রিক্রুটমেন্ট ড্রাইভ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুধু সরকারি দপ্তরে নয়, বিভিন্ন নামী বেসরকারি সংস্থায় যাতে রাজ্যের শিক্ষিত বেকার ছেলে-মেয়েদের কর্মসংস্থানের সুযোগ হয় সেজন্য রিক্রুইমেন্ট ড্রাইভের আয়োজন করা হয়। ইতিমধ্যে রাজ্যের অনেক ছেলে-মেয়ে বিভিন্ন বেসরকারি কোম্পানিতে চাকরি পেয়েছেন। প্রতি বছর এই ধরনের রিক্রুটমেন্ট ড্রাইভ করা হয়ে থাকে। ২০২৪-২৫ অর্থ বছরে এইদিন প্রথম রিক্রুটমেন্ট ড্রাইভ করা হয়েছে।

বুধবার রাজধানীর শ্রম ভবনে হয় রিক্র্যুইমেন্ট ড্রাইভ। তিনটি সংস্থায় প্রায় ২০০ লোক নিয়োগের জন্য প্রার্থী বাছাই করা হয়। ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ব্যবস্থাপনায় হয় এই চাকরি ড্রাইভ। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বেকার শিক্ষিত যুবক- যুবতীরা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন সহকারী এমপ্লয়মেন্ট অফিসার প্রিয়া খান সহ অন্যরা। এদিন অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ ছেলে- মেয়েরা সুজগপায়। আগামী ২১ জুন রয়েছে আরও একটি চাকরি মেলা। সেখানে কয়েকটি সংস্থা আসবে লোক নিয়োগের জন্য।

জম্পুইজলা প্লে সেন্টারকে ৩-০ গোলে পরাজিত করে জয় দিয়ে আসর শুরু করলো এিপুরা স্পোর্টস স্কুল

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাড়া জাগিয়ে শুরু হল ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত বাইকন্তু নাথ স্মৃতি মহিলা ডাবল লিগ প্রতিযোগিতা। বুধবার হয় দুই ম্যাচ। এদিন প্রথম ম্যাচে জষ্পুইজলা প্লে সেন্টার মুখোমুখি হয় ত্রিপুরা স্পোর্টস স্কুলের। ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টারকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে জয় দিয়ে আসর শুরু করলো এিপুরা স্পোর্টস স্কুল।

ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুলেরর হয়ে গোল ৩ টি হয় খেলার ২০,৩২ ও ৬৮ মিনিটে।গোল তিনটি করেন শ্রীয়া দেব। রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে হয় ম্যাচটি। দিনের দ্বিতীয় ম্যাচে আনন্দনগর প্লে সেন্টারকে ১০ গোলে পরাজিত করে চলমান সংঘ। ম্যাচে চলমান সংঘের হয়ে হ্যাট্রিক করে স্নেহা দেবনাথ ও পুনমদিতা দেবনাথ।

 

 

কুখ্যাত দুষ্কৃতির বাড়িতে উদ্ধার পিস্তল, আটক তার স্ত্রী  

0
Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার সকালে সোনামুড়া থানার পুলিশ বেজিমারা আবুল কালামের বাড়িতে অভিযান চালিয়ে পিস্তল সহ দুটি তাজা বুলেট উদ্ধার করে। পুলিশের অভিযানের আচ পেয়ে আগেই মালিক আবুল কালাম পালিয়ে যায়।

আবুল কালামের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ জন্য থানায় নিয়ে আসে পুলিশ । অভিযুক্ত আবুল কালামের বিরুদ্ধে কাঠালিয়া ব্লকের বিডিও’কে হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

কংগ্রেস সদর দফতরে জন্মদিন পালন করলেন রাহুল গান্ধী, তার হাত ধরে কেক কাটলেন খড়গে 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার ৫৪ তম জন্মদিন উদযাপন করছেন। কংগ্রেস সদর দফতরে কেক কেটে জন্মদিন পালন করেন রাহুল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, কেসি ভেনুগোপাল, তরুণ গগৈ এবং অন্যান্য দলের নেতারা। রাহুল গান্ধীর হাত ধরে কেক কাটেন মল্লিকার্জুন খাড়গে। কেক কাটার পর রাহুল নিজের হাতে খাড়গেকে কেক খাওয়ান।

রাহুল গান্ধীর জন্মদিন উদযাপনের ভিডিও শেয়ার করেছে কংগ্রেস। এই ভিডিওতে, রাহুল গান্ধী যখন কেক কাটছেন, তখন পিছনে থাকা সমস্ত নেতাকে ‘শুভ জন্মদিন প্রিয় রাহুল জি’ বলতে শোনা যায়। কেক কাটার পরে, খড়গে এটির একটি টুকরো তুলে নেয় এবং সাথে সাথে রাহুলকে খাওয়ায়। তারপর রাহুলও এক টুকরো কেক নিয়ে খার্গকে খাওয়ায়। ভিডিওতে আরও দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা এবং রাহুল একে অপরকে কেক খাওয়াচ্ছেন।

পার্টির সদর দফতরে জন্মদিন উদযাপনের আগে কংগ্রেস নেতারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। মল্লিকার্জুন খাড়গে বলেছেন, রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা। ভারতের সংবিধানে নিহিত মূল্যবোধের প্রতি আপনার অটল প্রতিশ্রুতি এবং লক্ষ লক্ষ না শোনা কণ্ঠের প্রতি আপনার শক্তিশালী সমবেদনা এমন গুণাবলী যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে।

তিনি বলেন, কংগ্রেস পার্টির বৈচিত্র্য, সম্প্রীতি এবং সহানুভূতির ঐক্যের নীতি আপনার সমস্ত কর্মে দৃশ্যমান, কারণ আপনি ক্ষমতাকে সত্যের আয়না দেখিয়ে শেষ মানুষের চোখের জল মোছার মিশন চালিয়ে যাচ্ছেন। আমি আপনার দীর্ঘ, সুস্থ এবং সুখী জীবন কামনা করি।

অরবিন্দ কেজরিওয়ালকে ধাক্কা, ফের বাড়ল বিচারবিভাগীয় হেফাজত

0

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ঝামেলা শেষ হবে বলে মনে হচ্ছে না।

সূত্রের খবর অনুসারে বুধবার বিচারবিভাগীয় হেফাজত শেষ হওয়ার পরে, অরবিন্দ কেজরিওয়ালকে তিহার জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে পেশ করা হয়েছিল। এখান থেকে, রাউজ অ্যাভিনিউ আদালত মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বিচার বিভাগীয় হেফাজত ৩ জুলাই পর্যন্ত বাড়িয়েছে।

নালন্দা ইউনিভার্সিটির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি, বললেন, ‘শিখা বই পুড়িয়ে দিতে পারে, জ্ঞানকে নয়’

0

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার ১৭৪৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেছেন। তিনি ২১ মিনিট কর্মসূচিতে ভাষণ দেন। প্রধানমন্ত্রী বলেন, তৃতীয় মেয়াদে শপথ নেওয়ার প্রথম ১০ দিনের মধ্যে আমি নালন্দা দেখার সুযোগ পেয়েছি। এটা আমার সৌভাগ্য, আমি এটাকে ভারতের উন্নয়ন যাত্রার শুভ লক্ষণ হিসেবে দেখছি।

নালন্দা শুধু একটি নাম নয়। নালন্দা একটি পরিচয়, একটি সম্মান। নালন্দা একটি মান, একটি মন্ত্র, একটি গর্ব, একটি গল্প। নালন্দা সত্যের ঘোষণা যে বই আগুনের শিখায় জ্বলতে পারে, কিন্তু আগুনের শিখা জ্ঞানকে ধ্বংস করতে পারে না।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, পুরনো সরকার শোনেনি। তিনি জানান, বিশ্ববিদ্যালয়কে একাধিকবার অনুরোধ করেছেন।

এর আগে প্রধানমন্ত্রী প্রায় ১৫ মিনিট ১৬০০ বছরের প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ পরিদর্শন করেন। ১০. ০৩টায় প্রধানমন্ত্রী ধ্বংসস্তূপে পৌঁছান। তারা সেখান থেকে ১০. ২৪ মিনিটে চলে যায়।

এরপর প্রধানমন্ত্রী নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন রূপ দেশকে উৎসর্গ করেন। প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি চারা রোপণও করেন। ১৭ টি দেশের প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। ২০১৭ সালেই নতুন ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু হয়। এরপর অনেক চুক্তি হয়।