Home Blog Page 29

ভোটের আগে আত্মবিশ্বাসী হিমন্ত, বাড়বে জয়ের ব্যবধানের দাবি

0

জনতার কলম ওয়েবডেস্ক :- আসন্ন নির্বাচনের আগে নিজের রাজনৈতিক যাত্রা ও বিরোধীদের কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মাত্র ২৬ বছর বয়সে প্রথমবার নির্বাচনে লড়েছিলেন তিনি, যদিও সেই নির্বাচনে প্রায় ১২ হাজার ভোটে পরাজিত হন। এরপর ২০০১ সালে একই ব্যবধানে জয় পান। ২০০৬ সালে প্রায় ২৪ হাজার, ২০১১ সালে প্রায় ৪৫ হাজার ভোটে জয়ী হন তিনি। সর্বশেষ নির্বাচনে প্রায় ১ লক্ষ ভোটে জয়লাভ করেন এবং প্রায় ৮০ শতাংশ ভোট অর্জন করেন বলে জানান মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, “আমি পরাজয়কে জয়ে পরিণত করেছি এবং তারপর থেকে ক্রমাগত জয়ের ব্যবধান বাড়িয়েছি। এবারের নির্বাচনেও আমি একই কেন্দ্র থেকে লড়ব এবং ভালো ব্যবধানে জয়ী হব বলে আশাবাদী।”

বিরোধী দল ও জোট প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, “জোট গঠন হয়েছে গতকাল রাতে, আর আজই মনোনয়ন জমা দেওয়া হচ্ছে। মানুষ এটি বুঝতে সময় নেবে। যদি তারা প্রভাব ফেলতে চাইত, তবে অন্তত এক মাস আগে এই জোট গঠন করা উচিত ছিল। এখন আর তারা কী করতে পারবে?”

এছাড়াও কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, যদি কোনও বড় নেতা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন, তাহলে তা কংগ্রেস নেতৃত্বের ব্যর্থতারই প্রমাণ। তাঁর মতে, অসমে কংগ্রেস নেতৃত্ব ভেঙে পড়ার অবস্থায় রয়েছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

তেলের দামে আগুন, বাড়ল প্রিমিয়াম পেট্রোলের দাম

0

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দামের ঊর্ধ্বগতির মধ্যে দেশে প্রিমিয়াম পেট্রোলের দামে বড়সড় বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে তেল বিপণন সংস্থাগুলি।

সরকারি তেল সংস্থা Hindustan Petroleum Corporation Limited (এইচপিসিএল) এবং Indian Oil Corporation Limited (আইওসি) সহ অন্যান্য কোম্পানিগুলি প্রিমিয়াম পেট্রোলের দামে প্রতি লিটারে প্রায় ২.০৯ টাকা থেকে ২.৩৫ টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে। এর ফলে ‘পাওয়ার পেট্রোল’ এবং ‘এক্সপি৯৫’-এর মতো ব্র্যান্ডেড জ্বালানির দাম বেড়ে প্রায় ১১১.৬৮ টাকা থেকে ১১৩.৭৭ টাকা প্রতি লিটার হয়েছে।

তবে স্বস্তির বিষয়, সাধারণ পেট্রোল ও ডিজেলের দামে আপাতত কোনও পরিবর্তন করা হয়নি, ফলে সাধারণ গাড়ি চালকদের উপর সরাসরি চাপ কিছুটা কমই রয়েছে।

এই মূল্যবৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি পড়বে সেইসব গ্রাহকদের উপর, যারা হাই-অকটেন বা প্রিমিয়াম পেট্রোল ব্যবহার করেন। উন্নত ইঞ্জিন পারফরম্যান্স, মসৃণ ড্রাইভিং ও ভালো মাইলেজের জন্য পরিচিত এই জ্বালানির দাম বাড়ায় গাড়ি ও বাইক মালিকদের অতিরিক্ত খরচের বোঝা বাড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে মেট্রো শহর ও উচ্চ ক্ষমতাসম্পন্ন যানবাহনের ব্যবহারকারীরা বেশি প্রভাবিত হবেন।

যদিও এই মূল্যবৃদ্ধির পিছনে সরকার বা তেল সংস্থাগুলির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি, বাজার বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের দামের অস্থিরতা এবং বাড়তি পরিবহণ খরচই এর মূল কারণ।

উল্লেখযোগ্যভাবে, ১৯ মার্চ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ৪ শতাংশেরও বেশি বৃদ্ধি দেখা গেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় ১১১.৭৮ ডলারে পৌঁছেছে, অন্যদিকে মার্কিন West Texas Intermediate (ডব্লিউটিআই)-এর দামও প্রায় ৯৯.৫৭ ডলার প্রতি ব্যারেলে উঠে গেছে।

বিশেষজ্ঞদের মতে, এই দামের উল্লম্ফনের পেছনে রয়েছে ইসরায়েল ও ইরান এর মধ্যে বাড়তে থাকা উত্তেজনা। ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রের উপর হামলা এবং তার পাল্টা হিসেবে কাতারের রাস লাফান শিল্পনগরীকে লক্ষ্য করে হামলার ঘটনায় বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

ভারতের মতো দেশ, যেখানে প্রায় ৯০ শতাংশ কাঁচা তেল আমদানির উপর নির্ভরশীল, সেখানে এই ধরনের আন্তর্জাতিক পরিস্থিতির সরাসরি প্রভাব পড়ে। আপাতত সাধারণ জ্বালানির দাম স্থির থাকলেও প্রিমিয়াম পেট্রোলের দাম বৃদ্ধি ইঙ্গিত দিচ্ছে যে আন্তর্জাতিক বাজারের চাপ বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, যদি পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত থাকে এবং কাঁচা তেলের দাম উচ্চ অবস্থায় থাকে, তবে ভবিষ্যতে দেশীয় জ্বালানির দামেও আরও পরিবর্তন দেখা যেতে পারে।

বৃন্দাবনে রামকৃষ্ণ মিশনের অনকোলজি ব্লকের উদ্বোধন, স্বাস্থ্যবান ভারত গঠনের বার্তা রাষ্ট্রপতির

0

জনতার কলম ওয়েবডেস্ক :- রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু আজ উত্তর প্রদেশের বৃন্দাবনে অবস্থিত রামকৃষ্ণ মিশন সেভাশ্রম এর ‘নন্দ কিশোর সোমানি অনকোলজি ব্লক’-এর উদ্বোধন করেন। এই নতুন ব্লকটি ক্যান্সার চিকিৎসা পরিষেবাকে আরও আধুনিক ও বিস্তৃত করবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, একটি শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গড়ে তুলতে হলে দেশের নাগরিকদের সুস্থ থাকা অত্যন্ত জরুরি। সুস্বাস্থ্যই উন্নত জাতি গঠনের মূল ভিত্তি বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, রামকৃষ্ণ মিশন দীর্ঘদিন ধরে মানবকল্যাণে যে কাজ করে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়। আধুনিক বিজ্ঞান ও মানবিক সহমর্মিতার সমন্বয়ে কীভাবে অসাধারণ সাফল্য অর্জন করা যায়, তার উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছে এই সংস্থা।

এই অনকোলজি ব্লকের উদ্বোধনের মাধ্যমে অঞ্চলে ক্যান্সার চিকিৎসার পরিকাঠামো আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

অবৈধ অনলাইন জুয়া রুখতে কড়া পদক্ষেপ: ৩০০ ওয়েবসাইট ও অ্যাপ ব্লক কেন্দ্রের

0

জনতার কলম ওয়েবডেস্ক :- দেশে অবৈধ অনলাইন গেমিং ও জুয়ার বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়ে আরও ৩০০টি বেআইনি ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ব্লক করেছে কেন্দ্র সরকার। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স and ইনফরমেশন টেকনোলজি সূত্রে জানা গেছে, এই প্ল্যাটফর্মগুলির মধ্যে রয়েছে অনলাইন স্পোর্টস বেটিং সাইট, অনলাইন ক্যাসিনো—যেখানে স্লট, রুলেট ও লাইভ ডিলার টেবিল চালানো হত—এছাড়াও পিয়ার-টু-পিয়ার ভিত্তিক বেটিং এক্সচেঞ্জ।

সূত্রের দাবি, ‘সাট্টা’ ও ‘মাটকা’ জুয়ার নেটওয়ার্কের বিরুদ্ধেও একযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি রিয়েল-মানি কার্ড গেম ও ক্যাসিনো ভিত্তিক একাধিক অ্যাপের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত মোট প্রায় ৮,৪০০টি এই ধরনের বেআইনি ওয়েবসাইট ব্লক করা হয়েছে। এর মধ্যে প্রায় ৪,৯০০টি প্ল্যাটফর্ম বন্ধ করা হয়েছে অনলাইন গেমিং আইন কার্যকর হওয়ার পর।

কেন্দ্রের এই পদক্ষেপকে অনলাইন জুয়ার বিস্তার রুখতে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

ইন্ডিয়ান ওপেন স্কোয়াশ ২০২৬: সেমিফাইনালে তনভি-ভীর, লড়াইয়ে অনাহত

0

জনতার কলম স্পোর্টস ডেস্ক :- স্কোয়াশে ইন্ডিয়ান ওপেন ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্স করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন ভারতের তানভী খান্না ও ভীড় ছত্রানি । মুম্বাইয়ের CCI Brabourne স্টেডিয়ামএ আজ অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে এই সাফল্য আসে।

২৯ বছর বয়সী তনভি খন্না তার দুর্দান্ত ফর্ম বজায় রেখে আরও একটি অঘটন ঘটান। তিনি মালয়েশিয়ার চতুর্থ বাছাই আয়না অমানি কে ৩-১ গেমে হারিয়ে শেষ চারে পৌঁছে যান। পুরুষদের বিভাগে চতুর্থ বাছাই ভীর চোত্রানি একতরফা ম্যাচে মিশরের সপ্তম বাছাই মোহাম্মদ সারফকে ৩-০ গেমে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেন।

অন্যদিকে, ভারতের তরুণ প্রতিভা অনাহাত সিং আজ সন্ধ্যায় কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার সেহবেত্ররা কুমার এর মুখোমুখি হবেন। এদিকে, অভিজ্ঞ ভারতীয় খেলোয়াড় জোসনা চিনাপ্পা কোয়ার্টার ফাইনালে মিশরের তৃতীয় বাছাই Nadien Elhammamyএর কাছে ১-৩ গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেন।

আগরতলায় জল সরবরাহে আধুনিকীকরণ, পুরনো পাইপ বদলে নতুন ডি.আই ও এইচডিপিই নেটওয়ার্ক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পুরনিগমের অধিকাংশ এলাকায় জল সরবরাহের জন্য উন্নতমানের ডাকটাইল আয়রন (ডি.আই) পাইপ ব্যবহার করা হয়। মূল পাইপলাইনগুলি সবই ডাকটাইল আয়রন পাইপ। গলিপথগুলিতে আগে পি.ভি.সি. পাইপ ব্যবহার করা হতো। বর্তমানে আরও উন্নত তথা হাইডেনসিটি পলিথাইলিন (এইচ.ডি.পি.ই) পাইপ ব্যবহার করা হচ্ছে। আজ রাজ্য বিধানসভায় আগরতলা পুরনিগম এলাকায় জল সরবরাহ সম্পর্কিত বিধায়ক গোপাল চন্দ্র রায়ের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা এতথ্য জানান।

তিনি জানান, অনেক এলাকাতেই পুরোনো পাইপ পরিবর্তন করে নতুন পাইপলাইন বসানোর কাজ চলছে। এরমধ্যে প্রায় ২৫ শতাংশ পুরোনো পাইপ পরিবর্তন করা হয়েছে। আরও কিছু পাইপলাইন পরিবর্তন করার কাজ হাতে নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে আগরতলা পুরনিগম এলাকায় ১৩টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসডব্লিউ.টি.পি.) ও গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট (জি.ডব্লিউ.টি.পি.)-এর মাধ্যমে জল সরবরাহ করা হয়ে থাকে। এছাড়াও ৩১টি মোডিফায়েড আয়রন রিম্যুভাল প্ল্যান্ট (এম.আইআর.পি.) এবং ৬টি প্যাকেজড টাইট আয়রন রিম্যুভাল প্ল্যান্ট (পি.আই.আর.পি.) ও ৭৭টি গভীর নলকূপের মাধ্যমে পানীয়জল সরবরাহ করা হয়।

তিনি বলেন, আগরতলা পুরনিগম এলাকায় যে পরিমাণ জল সরবরাহ করা হয় তার মধ্যে ২৫ শতাংশ সারফেস ওয়াটার এবং ৭৫ শতাংশ গ্রাউন্ড ওয়াটার। যে সমস্ত এলাকায় জলে আয়রনের পরিমাণ বেশি থাকে সেখানে দপ্তর জি.ডব্লিউ.টি.পি. এম.আই.আর.পি. পি.আইআরপি তৈরি করে আয়রনের পরিমাণ নিয়ন্ত্রিত মাত্রায় এনে জল সরবরাহ করা হচ্ছে।

মখ্যমন্ত্রী বলেন, আগরতলা পুরনিগম এলাকায় ১৪০৭৫২টি পরিবার রয়েছে। এরমধ্যে ৯০২৬১টি পরিবারের ৩৬১০৫০ জনকে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। প্রতিদিন ৭০ মিলিয়ন লিটার জল সরবরাহ করা হচ্ছে। যে সকল পরিবারকে জলের সংযোগ দেওয়া হয়নি তাদের মধ্যে অনেকেই রাস্তার পার্শ্ববর্তী হাইড্রেন্ট থেকে জল সংগ্রহ করে। অনেকের বাড়িতে নিজস্ব সোর্স হিসেবে স্যালু টিউব ওয়েল। স্মল বোর টিউব ওয়েল রয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, জলের গুণগতমান পরীক্ষা করার জন্য প্রত্যেক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে জল পরীক্ষাগার আছে। প্রতিদিন সেখানে জলের গুণগতমান পরীক্ষা করা হয়। এছাড়াও প্রত্যেক ওয়ার্ডে স্বসহায়ক দলের সদস্যদের অমরুত মিত্র হিসেবে নিয়োগ করা হয়েছে। তারা দপ্তর থেকে দেওয়া ফিল্ড টেস্ট কিট (এফ.টি.কে.)-এর মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে জলের গুণগতমান পরীক্ষা করে জল ব্যবহারকারী গ্রাহকদের জানিয়ে দেন।

গত বছর থেকে অমরুত মিত্রদের দিয়ে পুরনিগম এলাকার প্রতিটি ওয়ার্ডে ‘আপনার জলের ট্যাঙ্ক পরিষ্কার করুন’ কর্মসূচি করানো হয়েছে এবং বাড়িতে বাড়িতে লিফলেট দেওয়া হয়েছে। প্রত্যেকেই যাতে ৬ মাসে একবার বাড়ির ট্যাঙ্ক পরিষ্কার করেন সেজন্য এই কর্মসূচিতে প্রচার চালানো হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, মরিয়মনগর এবং সুভাষনগর এলাকায় দুটি এম.আইআরপি বসানোর কাজ এগিয়ে চলেছে। চলতি বছরের জুলাই মাসের মধ্যে এর কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। তিনি জানান, নেতাজি আদর্শ শিক্ষামন্দিরে ৫.৫ মিলিয়ন লিটার পার ডে (এম.এল.ডি.) ক্ষমতা সম্পন্ন জি.ডব্লিউ.টি.পি. বসানোর জন্য বরাত দেওয়া হয়েছে। এর কাজ শুরু হয়েছে এবং এই প্রকল্পটি ২০২৬-এর ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, গভীর নলকূপের সঙ্গে এমআইআর.পি, যুক্ত করে বিভিন্ন প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে এবং দরপত্র আহ্বান করা হয়েছে। এই প্রকল্পগুলির কাজ শেষ হলে আগরতলা পুরনিগমে যে সমস্ত এলাকায় পানীয়জলের সমস্যা রয়েছে তা অনেকটা কমে যাবে বলে আশা করা হচ্ছে।

ধর্মনগর থেকে বিলোনীয়া পর্যন্ত নতুন রেলপথের প্রস্তাব, ৩৩৫৬ কোটি টাকার ডিপিআর জমা: পরিবহণমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগর থেকে কৈলাসহর-কমলপুর-খোয়াই-মোহনপুর-আগরতলা-সোনামুড়া-বিলোনীয়া পর্যন্ত ১৭৮.৭২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের প্রস্তাব রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় রেল মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। ইতিমধ্যে এনএফ রেলওয়ে মালিগাঁও রেলপথ সম্প্রসারণের সার্ভের কাজ সম্পন্ন করেছে। এই সার্ভে অনুযায়ী ১৭০ কিলোমিটার রেললাইন তৈরি করার জন্য মোট ৩৩৫৬.৫ কোটি টাকার ডিটেইল প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) তৈরি করা হয়েছে।

আজ রাজ্য বিধানসভায় বিধায়ক গোপাল চন্দ্র রায় এবং বিধায়ক নির্মল বিশ্বাসের এক প্রশ্নের উত্তরে পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এই ডিপিআরটি এনএফ রেলওয়ের পক্ষ থেকে রেলওয়ে বোর্ডের কাছে আর্থিক মঞ্জুরীর জন্য পাঠানো হয়েছে। বিষয়টি বর্তমানে কেন্দ্রীয় রেলমন্ত্রকের রেলওয়ে বোর্ডের সক্রিয় বিবেচনায় রয়েছে।

পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলেছেন। রাজ্যের পরিবহণমন্ত্রী কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। পরিবহণমন্ত্রী জানান, খুব তাড়াতাড়ি যাতে রেলপথ নির্মাণের কাজ শুরু করা যায় সেজন্য রাজ্য সরকারের প্রয়াস রয়েছে। তিনি বলেন, রাজ্যের যে সমস্ত এলাকা রেলওয়ের মানচিত্র থেকে বাদ রয়েছে সেগুলিকে কিভাবে মানচিত্রে অন্তর্ভুক্ত করা যায় তার চেষ্টা করা হচ্ছে।

রাজ্যে সিএনজি নেটওয়ার্ক সম্প্রসারণ, নতুন স্টেশন খুলছে খুমুলুঙ-খোয়াই-সিপাহীজলায়: শিল্প ও বাণিজ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত তিনটি অর্থবছরে টি.এন.জি.সি.এল. এবং এন.ই.জি.ডি.সি.এল. রাজ্যে ১২টি নতুন সি.এন.জি, স্টেশন চালু করেছে। চলতি অর্থবছরে টি.এন.জি.সি.এল. রাজ্যে অতিরিক্ত চারটি নতুন সি.এন.জি. স্টেশন খুমুলুঙ, বনদুয়ার, কাকড়াবন এবং হতাইকতর চম্পকনগরে চালু করার পরিকল্পনা নিয়েছে। এছাড়া এন.ই.জি.ডি.সি.এল. চারটি নতুন সি.এন.জি. ডি.বি.এস. স্টেশন চালু করার পরিকল্পনা নিয়েছে। এগুলি হবে খোয়াই জেলায় ২টি এবং সিপাহীজলা জেলায় ২টি।

বর্তমানে ত্রিপুরা রাজ্যে মোট ৩৪ টি.সি.এন.জি. স্টেশন রয়েছে। এর মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় ১৫টি, গোমতী জেলায় ৯টি, সিপাহীজলা জেলায় ৬টি এবং খোয়াই জেলায় ৪টি সি.এন.জি. স্টেশন চালু রয়েছে। আজ বিধানসভায় বিধায়ক নির্মল বিশ্বাসের এক প্রশ্নের লিখিত উত্তরে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা এই তথ্য জানিয়েছেন।

নতুন প্রতিভা খোঁজে অডিশন, সাংস্কৃতিক ক্ষেত্রে সুযোগ বাড়াচ্ছে সরকার: মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর রাজ্যের প্রতিটি জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, পরিচর্যা, বিকাশে ধারাবাহিকভাবে উদ্যোগ নিচ্ছে। রাজ্যের উন্নত মিশ্র সংস্কৃতির পরিচর্যা, সংরক্ষণ এবং ক্রমাগত উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে রাজ্য সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। লুপ্তপ্রায় সাংস্কৃতিক চর্চা পুনরুজ্জীবনের উদ্যোগ, লোক সংস্কৃতির প্রসার, আধুনিকতার মিশ্রণ, বহিরাজ্যের সাথে অধিক মাত্রায় সাংস্কৃতিক বিনিময়, ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট স্থাপন ইত্যাদি রাজ্যের সাংস্কৃতিক বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

আজ রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর এক প্রশ্নের লিখিত উত্তরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা একথা বলেন। তিনি বলেন, প্রতি অর্থবছরে মহকুমা, জেলা এবং রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সাথে আলোচনাচক্রমে সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে বার্ষিক সাংস্কৃতিক ক্যালেন্ডার তৈরি করা হয় এবং ক্যালেন্ডার অনুযায়ী অনুষ্ঠান আয়োজন করা হয়। এছাড়াও প্রয়োজনের নিরিখে সাংস্কৃতিক ক্যালেন্ডার বহির্ভূত প্রোগ্রামও করা হয়ে থাকে। নাটক, যাত্রা, শাস্ত্রীয় সংগীত, চারুকলা, পুতুল নাচ, ধামাইল, কবিতা ও সাহিত্য উৎসব, জাতি ও জনজাতিদের ঐতিহ্যবাহী লোক সংস্কৃতি ইত্যাদি বিষয়ে গুরুত্ব আরোপ রাজ্যের সাংস্কৃতিক জগৎকে নতুন পরিসরে সমৃদ্ধ করেছে।

সাংস্কৃতিক ক্ষেত্রে নতুন প্রতিভা অনুসন্ধানের জন্য অডিশনের মাধ্যমে আর্টিস্ট এমপ্যানেলমেন্টের ব্যবস্থা করা হয়েছে। নিয়মিত ওয়ার্কশপের ব্যবস্থা করা হয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তা অল্প সময়েই ফলপ্রসূ হয়েছে। তাছাড়া সাংস্কৃতিক সংস্থাগুলিকে সাংস্কৃতিক চর্চায় আবেদনের ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অঙ্গ হিসেবে তথ্য ও সংস্কৃতি দপ্তর জীবিকার সাথে সাংস্কৃতিক চর্চার অধিক মাত্রায় মেলবন্ধন স্থাপন, সাংস্কৃতিক পর্যটনের বিকাশ, বিভিন্ন জেলায় সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন, রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিচর্চা, সাংস্কৃতিক ম্যাপিং, সাংস্কৃতিক পরিষেবা উন্নয়নে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ নির্মীয়মান ট্যুরিজম ও কালচারেল হাবকে সংস্কৃতি চর্চার এক উৎকর্ষ কেন্দ্র হিসেবে গঠন ইত্যাদি উদ্যোগ গুরুত্ব আরোপ করেছে।

ইয়াবা-ব্রাউন সুগারসহ ধৃত ব্যবসায়ী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব আগরতলায় মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল পুলিশ। দীর্ঘদিনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথের নেতৃত্বে একটি বিশেষ দল গত দুই দিন ধরে সুমন দাস নামে ওই ব্যক্তির উপর নজরদারি চালাচ্ছিল। অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে মাদক মজুত ও বিক্রির সঙ্গে যুক্ত ছিলেন।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ আরালিয়া শালবাগান এলাকায় অভিযান চালিয়ে ৬.২ গ্রাম ব্রাউন সুগার, ৮০০টি ইয়াবা ট্যাবলেট, নগদ ৩,২০০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করে। অভিযুক্তকে হাতেনাতে আটক করে পুলিশ।

এসডিপিও আরও জানান, অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ড চাওয়া হয়েছে। তিনি বলেন, ত্রিপুরায় ক্রমবর্ধমান মাদক পাচার ও অপব্যবহার রুখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।