বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত এক বিদ্যুৎ কর্মী

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আবারো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত এক কর্মী। ঘটনা মঙ্গলবার সকালে চম্পকনগর এলাকায়। বিদ্যুৎ নিগমের অস্থায়ী ওই কর্মীর নাম সনজিৎ রূপিণী। বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন। নিগমের কয়েকজন কর্মী হাসপাতাল আসলেও তারা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি। বিদ্যুৎ নিগমের কাজ করতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর নতুন নয়। অনেকে গুরুতর আহত হয়েছে।

এদিকে শান্তিরবাজার মহকুমার গর্দাং অশ্বিন্নি ত্রিপুরা পাড়ার বাসিন্দা লক্ষণ ত্রিপুরা নিজ বাড়িতে বৈদ্যুতিক পাখা মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়ে পড়েন কিন্তু রাস্তা খারাপ থাকায় তাকে হাসপাতাল নিয়ে যেতে প্রায় এক ঘণ্টা লাগে। পরবর্তী সময় শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা লক্ষণ ত্রিপুরাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে ভঙ্গুর রাস্তার কারণে তার মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...