রাজ্য সরকার অন্যান্য খেলাধুলার পাশাপাশি ক্রিকেটের উন্নয়নেও গুরুত্বারোপ করেছে: মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- রাজ্য সরকার অন্যান্য খেলাধুলার পাশাপাশি ক্রিকেটের উন্নয়নেও গুরুত্বারোপ করেছে। এক্ষেত্রে রাজ্যের ক্রিকেটে নাম উজ্জ্বল করার লক্ষ্যে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, খেলাধুলার মাধ্যমে সুস্থ মানসিক এবং শারীরিক গঠন তৈরি হয়। এরজন্য চাই একাগ্রতার সহিত অনুশীলন। রাজ্যে ক্রীড়া প্রতিভার অভাব নেই। এদেরকে ভিত্তি করেই আগামীদিনে ত্রিপুরা ক্রিকেটের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার বিরাট সুযোগ রয়েছে। ইতিমধ্যেই ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্য ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ক্রীড়াক্ষেত্রে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে রাজ্য সরকার আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে।

অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিস্কু রায় বলেন, ত্রিপুরা ছোট রাজ্য হলেও ক্রীড়াক্ষেত্রে দেশের মধ্যে একটা বিশেষ সুনাম রয়েছে। ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে আধুনিক ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন রাজ্যে ক্রিকেট খেলার সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে। এরফলে আগামীদিনে ক্রিকেট খেলার ক্ষেত্রে রাজাও এগিয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দে, বিসিসিআই’র সদস্য খাইরুন জামাল মজুমদার, বিসিসিআর’র সম্পাদক দেবজিৎ সাইকিয়া প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক রোমাল সিং, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি উপানন্দ দেববর্মা। অনুষ্ঠানে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত বিভিন্ন টুর্ণামেন্টের সফল ক্রিকেটারদের এবং দলকে পুরস্কৃত করা হয়। এছাড়াও ভারতের মহিলা অনুর্ধ ১৯ দলের ফিল্ডিং কোচ শ্রাবনী দেবনাথকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে এছাড়াও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্মরণীকার আবরণ উন্মোচন করেন মুখ্যমন্ত্রী।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...