কৈলাসহর কোর্ট মার্কেট এলাকায় বাংলাদেশী নাগরিক সন্দেহে এক ব্যক্তি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কৈলাসহর কোর্ট মার্কেট এলাকায় বাংলাদেশী নাগরিক সন্দেহে এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। পরবর্তী সময় তাকে কৈলাসহর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয়রা জানায় সোমবার দুপুরে এক ব্যক্তি কৈলাসহরের কোর্ট মার্কেট এলাকায় গামছা বিক্রি করতে আসে, এবং তার কথাবার্তায় অসংলগ্নতা দেখে স্থানীয়রা। তারপর ওই গামছা বিক্রেতা জানায় তার নাম সেলিম শেখ, বাড়ি পশ্চিমবাংলায়

কিন্তু অবাক করার বিষয় স্থানীয়রা তার কাছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর নাম এবং দেশের প্রধানমন্ত্রীর নাম জানতে চাইলে ওই গামছা বিক্রেতা মুখ্যমন্ত্রীর নাম এবং প্রধানমন্ত্রীর নাম এমনকি স্থানীয় থানার নাম সে জানে না বলে জানায়।

তখন স্থানীয়দের বাংলাদেশী নাগরিক বলে সন্দেহ জাগলে তাকে কৈলাসহর থানার হাতে তুলে দেয়। যদিও তার কাছে কোন ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি এই বিষয়ে তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ। তবে গত এক বছর ধরে যে হারে বাংলাদেশী অনুপ্রবেশ বেড়েছে তাতেই সন্দেহ বাড়ছে রাজ্যবাসীর।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...