রাজ্যের সার্বিক উন্নয়নের জন্যে কাজ করে গেছেন প্রয়াত মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহ: আশীষ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের প্রথম প্রয়াত মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের জন্মদিবস ও প্রাক্তন এমডিডসি যদুমোহন ত্রিপুরার মৃত্যুবার্ষিকী উদযাপন করলো প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার কংগ্রেস ভবনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এদিন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহের ১১৯ তম জন্মদিবস পালন করা হয়েছে। ১৯৬৩ সাল থেকে ৭১ সাল পর্যন্ত তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্নরা। উপস্থিত সবাই প্রয়াত দুই নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানান। প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা বলেন, জনজাতি, দলিত সহ সমস্ত অংশের মানুষের কাছে শচীন্দ্র লাল সিংহ ছিলেন মনের মানুষ। রাজ্যের সার্বিক উন্নয়নের জন্যে তিনি কাজ করে গেছেন।

এদিকে আদিবাসী কংগ্রেসের প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন এম ডি সি যদু মোহন ত্রিপুরার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানান উপস্থিত সবাই। উনার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, যদু মোহন ত্রিপুরা ছিলেন নির্ভিক। দলের প্রতি নিবেদিত প্রাণ। জাতি উপজাতির ঐক্য গড়ে তুলতে তিনি জীবদ্দশায় কাজ করে গেছেন। তবে এদিনের এই কর্মসূচিতে দলের বিধায়কদের কাউকে দেখা যায়নি। অন্যান্য কর্মী সমর্থকরা বৃষ্টি উপেক্ষা করেই আসেন।

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

এক ক্লিকে প্রার্থীদের তথ্য, ECINET প্ল্যাটফর্ম চালু নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :-নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা এখন ECINET...

পশ্চিম এশিয়া সংঘাত: হরমুজ পার সপ্তম ভারতগামী এলপিজি ট্যাঙ্কার

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের মধ্যেই...

অমরপুরে বিজেপির শক্তি প্রদর্শন, ৭০০ ভোটারের যোগদানে নির্বাচনী বার্তা স্পষ্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন এডিসি নির্বাচনকে...

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন রাসি ভ্যান ডার ডুসেন

জনতার কলম স্পোর্টসডেস্ক :- দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার রাসি...