সর্বনাশা ধর্মঘটে মানুষের ক্ষতি ছাড়া কিছই হচ্ছে না: পাপিয়া

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার দেশব্যাপী ধর্মঘটের বিরোধিতা করলো বিজেপি। প্রদেশ বিজেপির বক্তব্য, ত্রিপুরায় সার্বিক ভাবে উন্নয়ন হচ্ছে। তাই মানুষ বন্ধের বিরোধিতা করবেন। বিজেপি সবসময়েই বন্ধের বিরোধী। বামপন্থীদের ডাকা ধর্মঘটের তীব্র বিরোধিতা করলো প্রদেশ বিজেপি। তাদের বক্তব্য রাজ্যবাসী বন্ধের বিরোধিতা করবে। তার জন্যে বিজেপিকে পৃথকভাবে কোনো প্রচেষ্টা চালাতে হবে না।

তবে রাজনৈতিক দল হিসাবে তারা তাদের বার্তা অবশ্যই রাখবে। মঙ্গলবার প্রদেশ বিজেপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলি বলেন রাজ্য বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত। তিনি বলেন, একদিন ধর্মঘটে ২৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়। বিরোধীরা উন্নয়নের গতিকে স্তব্ধ করে দিতে ও মানুষের দিক ঘুরিয়ে দিতে ধর্মঘট ডেকেছে কিংবা একে সমর্থন করছে।

তিনি রাজ্যে উন্নয়নের কিছু তথ্যও তুলে ধরেন। বলেন, রাজ্যে এখন ৮ টি জাতীয় সড়ক হয়েছে। ২০তীর উপর এক্সপ্রেস ট্রেন চলছে। ১৬তীর উপর বিমান উঠানামা করছে। ডেন্টাল কলেজ, ফরেনসিক ইউনিভার্সিটি সহ শিখায় ব্যাপক উন্নয়ন হয়েছে। বিভিন্ন সামাজিক প্রকল্পে ভাতার পরিমান অনেকটা বাড়ানো হয়েছে। কিষান সম্মান নিধি সহ কৃষকদের জন্যে রয়েছে বিভিন্ন প্রকল্প। বিজেপি কর্মনাশা, সর্বনাশা বন্ধের সবসময়েই বিরোধী। এদিনের সাংবাদিক সম্মেলনে পাপিয়া দত্তের সঙ্গে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তাপস মজুমদারও ছিলেন।

এদিন বিজেপির বক্তব্য থেকে স্পষ্ট বনধ এর বিরোধিতায় তাদের মাঠে – নামতে হবে না বললেও দলের যে বার্তা তা প্রতিষ্ঠা করার জন্যে প্রয়োজনে মাঠে নামতেও পারে। সর্বনাশা ধর্মঘটে মানুষের ক্ষতি ছাড়া কিছই হচ্ছে না বলে জানান তিনি। বিজেপি শাসিত রাজ্য – ত্রিপুরায় এখন বুধবার ধর্মঘটের প্রভাব কতটা পড়ে সেটাই দেখার।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...