রাজ্যের খেলাধুলার মান উন্নয়নে সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাস মুখ্যমন্ত্রীর 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সদস্যরা, মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সকাশে মিলিত হয়েছেন। সম্পূর্ণ সৌজন্যমূলক সাক্ষাৎকার। পাশাপাশি রাজ্যে ক্রীড়ার মানোন্নয়ন ও তার পরিকাঠামোগত উন্নয়নকে সামনে রেখে রাজ্য ক্রীড়া প্রশাসনকে অভিনন্দন জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মত বিনিময় কালে ক্রীড়া সাংবাদিকদের ভূমিকার ভূয়ষী প্রশংসা করেন। রাজ্যের খেলাধুলার মান উন্নয়ন নিয়ে বেশ কিছুটা সময় মুখ্যমন্ত্রী ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি ক্রীড়া সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতারও আশ্বাস দেন।

মঙ্গলবার দুপুরে সৌজন্যমূলক সাক্ষাৎকারে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে স্মারক উপহারে সংবর্ধিত করা হয়। টিএসজেসি-র পক্ষ থেকে সভাপতি সরযূ চক্রবর্তী, সহ-সভাপতি সুপ্রভাত দেবনাথ, সম্পাদক অনির্বাণ দেব, কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য, কার্যকরী সদস্য অভিষেক দে প্রমুখ উপস্থিত ছিলেন। ক্লাব সভাপতি ও সম্পাদক মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...