Connect with us

Uncategorized

যাত্রীবাহী অটো থেকে উদ্ধার ইয়াবা ট্যাবলেট,আটক অটোচালক

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খোয়াইতে যাত্রীবাহী অটো থেকে উদ্ধার ইয়াবা ট্যাবলেট। গ্রেপ্তার অটোচালক, ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খোয়াইতে নেশা বিরোধি অভিযান প্রত্যেকদিন জারি রয়েছে। কিন্তু কিছুতেই নেশা পাচারকারীদের নাগালে আনা যাচ্ছে না। প্রতিদিন বিভিন্ন জায়গাতে পুলিশের অভিযানে ধরা পড়ছে বিভিন্ন জাতিয় নেশা সামগ্রী।

শুক্রবার খোয়াই পুরান বাজারে এক যাত্রী বাহী অটো থেকে উদ্ধার হল নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। এই ঘটনায় অটো চালককে আটক করে। ধৃত অটো চালকের নাম রোপন দেব। খোয়াই থানার পুলিশ ভেইক্যাল চেকিংয়ে বসে পুরান বাজার এলাকায় খোয়াই-আশারামবাড়ি সড়কে।

পুলিশ পুরান বাজার অটো স্টেন্ড সংলগ্ন এলাকায় যাত্রীবাহী অটো আটক করে তল্লাশি চালিয়ে পুলিশ অটো থেকে দুই প্যাকেটে ২৪৭ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গাড়ির চালক রুপন দেবকে এনডিপিএস আইনে পুলিশ গ্রেফতার করে। এই গাড়িটিতেই বেআইনি ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর।

Continue Reading