Connect with us

Uncategorized

রাজ্যে বিভিন্ন জায়গায় সক্রিয় মানব পাচারকারী, আটক এক

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের বিভিন্ন জায়গায় মানব পাচারকারীরা বেশ সক্রিয়। আগরতলা জিআরপি থানার পুলিশ, ৪৯ নং বি এস এফ এবং কলমচৌরা থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে। একটি মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগেতাকে আটক করা হয়। ধৃত ব্যক্তির নাম শরীফ মিয়া, বয়স ৪২।

বাড়ি সিপাহীজলা জেলার কলম চৌড়া থানাধীন দুধপুকুর মসজিদ এর পাশে। তাকে আগরতলা জিআরপি থানাতে একটি বিশেষ পুলিশের টীম জোরালো ভাবে জিজ্ঞাসাবাদ চালিয়েছে। অনুমান করা হচ্ছে ওই এলাকা থেকে আরো কয়েকজন গ্রেফতার হতে পারে।

ধৃতকে শুক্রবার আদালতে প্রেরণ করাহয় পুলিশ রিমান্ড চেয়ে। আগরতলার জিআরপি থানার ওসি তাপস দাস এই খবর জানিয়েছেন। উল্লেখ্য দিনের পর দিন মানবপাচারকারী ধরা পড়লেও তার সংখ্যাটা যেন শেষ হচ্ছে না।

Continue Reading