Connect with us

Uncategorized

৪৫ লক্ষ টাকার গাঁজা উদ্ধার করলো আমবাসা থানার পুলিশ, আটক দুই

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গাঁজা বিরোধী অভিযানে আবারো সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে আমবাসা থানার ওসি নন্দন দাসের নেতৃত্বে ৪৫০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকালে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে গঙ্গানগর থেকে একটি গাড়ি আমবাসার উদ্দেশ্যে গাজা নিয়ে আসছে। সেই খবরের ভিত্তিতে আট মাইল এলাকায় উৎপেতে বসে থাকে আমবাসা থানার পুলিশ।

গাজা বোঝাই গাড়িটি আট মাইল এলাকায় আসতেই গাড়িটিতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ি থেকে ৪৫০ কেজি গাঁজা উদ্ধার করে। সাথে আটক করা হয় দুইজন গাঁজা পাচারকারীকে। এক সাক্ষাৎকার আমবাসা থানার ওসি নন্দন দাস জানান গোপন খবরের ভিত্তিতে এই সাফল্য এসেছে।

গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৪৫০ কেজি গাঁজা উদ্ধার হয়, সাথে প্রসেনজিৎ মজুমদার ও রাজু দেব নামে দুজন গাঁজা পাচারকারীকে আটক করা হয়। তাদের বাড়ি বিশ্রামগঞ্জ এলাকায় গাঁজার বাজার মূল্য আনুমানিক ৪৫ লক্ষ টাকা। তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

Continue Reading