জিবিতে রেডিওলজি টেকনিশিয়ানের সংকটের দরুন ব্যাহত হচ্ছে এক্সরে পরিষেবা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলার জিবিতে রেডিওলজি টেকনিশিয়ানের সংকটের দরুন ব্যাহত হচ্ছে এক্সরে পরিষেবা। ট্রমা সেন্টারে মাত্র একটি এক্সরে মেশিন দিয়ে কাজ চালানো হচ্ছে। এর ফলে রোগীদের মধ্যে যেমন অসন্তোষ তেমনি পরিষেবা প্রদানেও বিলম্ব ঘটছে। এর ফলে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছে। অনেক সময় রোগীর পরিবারের লোকেরা উত্তেজিত হয়ে উঠছেন। রাজ্য সরকার স্বাস্থ পরিষেবার উন্নয়নের কথা বললেও খোদ জিবি হাসপাতালেই এক্সরে মেশিন এর যেমন সংকট তেমনি সংকট রেডিওলোজি টেকনিসিয়ানেরও।

হাসপাতালের সুপার ডাক্তার শংকর চক্রবর্তী নিজেই স্বীকার করেন, রেডিওলোজি টেকনিসিয়ানের অভাব রয়েছে। যদিও এক্সরে মেশিন কম রয়েছে বলে স্বীকার করতে চাননি। বলেন, ডিপার্টমেন্ট ও ওয়ার্ড মিলিয়ে ১৫টি এক্সরে মেশিন কাজ করছে। কিন্তু রেডিওলোজি টেকনিসিয়ান উপযুক্ত সংখ্যায় নেই। আগে জিবি তে ২২ জন রেডিওগ্রাফের কিংবা রেডিওলোজি টেকনিসিয়ান ছিলেন। এখন মাত্র ১২ জন কর্মরত আছেন। বিষয়টি বিভিন্ন সময়ে স্বাস্থ দপ্তরের অধিকর্তার কাছে জানানো হচ্ছে বলে জানান তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...