Connect with us

Uncategorized

অভিযান চালিয়ে একজন বাংলাদেশী যুবকসহ একজন ভারতীয় টাউটকে আটক করে পুলিশ

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সীমান্ত রক্ষীবাহিনীর চোখে ধুলো দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে একজন বাংলাদেশী যুবককে আটক করে জিআরপি। অন্য আরেকটি অভিযানে একজন ভারতীয় টাউটকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে আগরতলা রেলস্টেশন থেকে বাংলাদেশি নাগরিক বহিঃরাজ্যের উদ্দ্যেশে রওয়ানা দেবেন।

সেই খবরের ভিত্তিতে রেলস্টেশনে অভিযান চালিয়ে জিআরপি। সে সময় পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পুলিশী জিজ্ঞাসাবাদে তারা ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। তিনি আরও জানিয়েছেন, অন্য আরেকটি অভিযানে বুধবার বিকেলে আগরতলা জিআরপি থানার পুলিশ, বিএসএফ, সিধাই থানার সহযোগিতায় ১টি মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ভারতীয় টাউটকে গ্রেফতার করেছে। 

Continue Reading