গোপন খবরের ভিত্তিতে গাঁজা ভর্তি গাড়ি আটক করলো মধুপুর থানার পুলিশ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশা বিরোধী অভিযানে আবারো সাফল্য মধুপুর থানার পুলিশের। গোপন খবরের ভিত্তিতে বুধবার রাতে মধুপুর ইলেকট্রিক অফিস সংলগ্ন এলাকায় জঙ্গলের পাস দিয়ে শুকনো গাজা ভর্তি একটি মারুতি কমলাসাগরের উদ্দেশ্যে যাওয়ার সময় অভিযান চালায় পুলিশ। মধুপুর থানার পুলিশ এবং গোয়েন্দা বিভাগের কর্মীরা উৎপেতে বসে থাকে এবং সেই গাড়িটিকে আটক করতে সক্ষম হয়।

কিন্তু মুহূর্তের মধ্যেই গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায় গাড়ি চালক। পরবর্তী সময়ে পুলিশ সেই গাড়িটিতে তল্লাশি চালিয়ে প্রায় ৫১ কেজির অধিক শুকনো গাঁজা উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষাধিক টাকা হবে বলে ধারণা। মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জী বলেন গোপন খবরের ভিত্তিতেই আমাদের এই সাফল্য।

তবে চালককে গ্রেফতার করতে না পারলেও অতি দ্রুত গাড়ির নম্বর দিয়ে মামলা হাতে নিয়ে অবশ্যই গাড়ি চালক এবং শুকনো গাজার মালিককে গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। আগামী দিনেও অভিযান জারি থাকবে বলে জানান মধুপুর থানার পুলিশ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...