৩ জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খাচ্ছি পূজা ও মেলা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ৩ জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খাচ্ছি পূজা ও মেলা। মেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির হলে এক বৈঠক হয়। তারপর সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানান এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। প্রতি বছর মেলায় ষ্টল বণ্টন নিয়ে একটা অভিযোগ উঠে। এই প্রেক্ষিতে বিধায়ক বলেন, লটারির মাধ্যমে ষ্টল দেওয়া হয়।

যদি কেও ষ্টল নিয়ে বিক্রি করে দেয় সেই ক্ষেত্রে মেলা কমিটির কিছু করার থাকে না। নিরাপত্তার ব্যাপারে তিনি বলেন, প্রায় হাজারের মতো টি এস আর জোয়ান থাকবেন। দেড়শো স্কাউট ও গাইড এর ছেলে মেয়েরা থাকবে। নেশা কোনো ভাবে বরদাস্ত করা হবে না। লটারি, জুয়া, নাচ গানের আসর থাকবে না বলে জানিয়ে দেন তিনি। দর্শনার্থীদের সুবিধার জন্যে স্পেশাল বাসের ব্যবস্থা করা হয়েছে। স্পেশাল ট্রেন এর জন্যে বলা হয়েছে।

সব মিলিয়ে জোর প্রস্তুতি শুরু হয়েগেছে বলে জানান তিনি। উল্লেখ্য রাজ্যের সবচাইতে প্রাচীন ও সর্ব বৃহৎ খাচি উৎসব। ৭ দিন ব্যাপী চলে এই উৎসব। বহিঃরাজ্য এমনকি বিদেশ থেকেও আসেন পূর্ণাথীরা। প্রতি বছরই এই স্টল বন্টন নিয়ে নানা ধরণের অভিযোগ উঠছে। এই বছরও যে এমনটা হবে না তার কোনো যুক্তি নেই।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...