গুজরাতের আহমেদাবাদে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- গুজরাতের আহমেদাবাদে টেক-অফের পরেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান। এই লন্ডনগামী উড়ানের দুর্ঘটনায় অন্তত ২৪২ জনের মৃত্যুর আশঙ্কা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। বুধবার আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার (ভিটি-এএনবি) ওড়ার কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে।

বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে দুইজন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু সদস্য ছিলেন। ওড়ার কিছু ক্ষণের মধ্যেই লোকালয়ের মধ্যে বিমানটি ভেঙে পড়ে। দূর থেকে আগুন এবং কালো ধোঁয়া দেখা যায়। ভেঙে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গিয়েছে দমকলের বহু ইঞ্জিন। আহতদের স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তবে কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। এদিকে সমাজমাধ্যমে পোস্ট করে গুজরাতের মুখ্যমন্ত্রী লেখেন, “অহমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় আমি শোকাহত। আমি প্রশাসনিক আধিকারিকদের দ্রুত উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দিয়েছি। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের চিকিৎসা করারও নির্দেশ দিয়েছি।” গুজরাতের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গ্রিন করিডর করে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...