Connect with us

Uncategorized

ঈশ্বরের অশেষ করুণায় বেঁচে ফিরেছি, বিশ্বাসই হচ্ছে না বেঁচে রয়েছি: রমেশ

Published

on

জনতার কলম ওয়েবডেস্ক :- মৃত্যুকে জয় করে বেঁচে ফিরলেন রমেশ বিশ্বাস কুমার নামে এক যুবক। তিনি বিধ্বস্ত বিমানটির ১১এ আসনের যাত্রী ছিলেন। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে ভেঙে পড়া বিমানের ধ্বংসস্তুপের ভিতর থেকে রীতিমতো হেঁটে বেরিয়ে আসছেন রমেশ বিশ্বাস কুমার নামে ওই যাত্রী।

হাঁটতে হাঁটতে সংবাদমাধ্যমকে তিনি বলেন ‘ঈশ্বরের অশেষ করুণায় বেঁচে ফিরেছি। বিশ্বাসই হচ্ছে না বেঁচে রয়েছি।’ ইতিমধ্যে ওই যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Continue Reading