স্ক্যুটি ও মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু এক ব্যাক্তির

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে যান দুর্ঘটনা যেন কোনোভাবেই হ্রাস পাচ্ছে না। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও যান দুর্গটনায় প্রাণ হারাচ্ছে বহু মানুষ। এবার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু এক ব্যাক্তির। ঘটনাটি ঘটে আগরতলার শিবনগরের জয়গুরু এলাকায়। জানা যায় মঙ্গলবার বিকেলে এক ব্যক্তি তার স্ক্যুটি নিয়ে শহরের দিকে আসছিল ঠিক তখন শিবনগরের জয়গুরু এলাকায় চলতি টাটা এইচ গাড়ির সাথে সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই স্কুটি চালকের মৃত্যু হয় বলে দাবী করে এলাকাবাসীরা।

ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর পাঠায় দমকল কর্মীদের দমকলকর্মীরা এসে রক্তাক্ত অবস্থার মৃত স্কুটি চালককে উদ্ধার করে নিয়ে যায় জিবি হাসপাতালে। তবে স্থানীয়রা জানায় স্ক্যুটি এবং টাটা এইচ দুটি যানবাহনই দ্রুত গতিতে ছিল যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। তবে খবর লেখা পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায় নি। খবর পেয়ে পুলিশ বটনাস্থলে ছুটে গিয়ে টাটা এইচ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় গোটা এলাকা সহ মৃতের পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...