সংবিধান রচয়িতা ভারতরত্ন ডঃ ভীম রাও আম্বেদকরের ১৩৫ তম জন্ম জয়ন্তী পালন বিজেপি দলীয় কার্যালয়ে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার দেশের সংবিধান প্রণেতা ভারতরত্ন ডঃ ভীমরাও আম্বেদকর এর ১৩৪ তম জন্ম জয়ন্তী। এই উপলক্ষে সারাদেশের সাথে রাজ্যেও ভারতীয় জনতা পার্টির উদ্যোগে জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এদিন সকালে বিজেপি রাজ্য দপ্তরের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার‍্য, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, তপশিলি জাতি মোর্চার রাজ্য সভাপতি অরবিন্দ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই সংবিধান প্রণেতা ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকর এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এই অনুষ্ঠান প্রসঙ্গে বিজেপির তপশিলি জাতি মোর্চার রাজ্য সভাপতি অরবিন্দ দাস বলেন, সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের জন্ম দিবস আগেও উদযাপন করা হতো। কিন্তু বর্তমানে এই জন্মজয়ন্তী উদযাপন কে ঘিরে উৎসাহ এবং উদ্দীপনা বৃদ্ধি পেয়েছে।

দেশের তপশিলি জাতিসহ সকল অংশের জনগণের জন্য উনার অবদান ছিল অপরিসীম। বাবা সাহেব আম্বেদকরের স্বপ্ন ছিল সমাজকে সামাজিক ও আর্থিকভাবে এক সূত্রে আনা। এর জন্য তিনি নিরলস প্রচেষ্টা জারি রেখেছেন। তিনি আরো বলেন ডক্টর বি আর আম্বেদকর যে সংবিধান প্রণয়ন করে গেছেন তা আজও বহিরাষ্ট্রের কাছে অনুপ্রেরণা স্বরূপ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...