মনু নদীর উপর নির্মীয়মান লোহার ব্রিজটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানালেন কংগ্রেস সভাপতি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দক্ষিণ জেলার সাব্রম মহকুমা সফর করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি সেখানে সাংগঠনিক বৈঠক করেন। সেইসঙ্গে মনু নদীর উপর নির্মীয়মান লোহার ব্রিজটির নির্মাণ কাজ পরিদর্শন করে তা দ্রুত সম্পন্ন করার দাবি জানান। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সোমবার সাংগঠনিক সফর করেন সাক্রম এর চালিতাছড়িতে।

৩৯ মনু ও ৪০ সাক্রম বিধানসভা কেন্দ্রের দলীয় নেতা কর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক করেন জনজাতি অধ্যুষিতচালিতাছড়িতে। এই সাংগঠনিক বৈঠকে আগামী দিনে এই দুই বিধানসভা কেন্দ্রে দলীয় সংগঠনকে বুথ স্তর থেকে আরো শক্তিশালী করার উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বর্তমান শাসক দল বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন এবং হরিনা থেকে চালিতাছড়ি এলাকার জনগনের যোগাযোগের একমাত্র সম্বল মনু নদীর উপরনির্মীয়মান লোহার ব্রিজটির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান।

মনুনদীর উপর নির্মীয়মান লোহার ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় প্রায় ১৫ থেকে ১৬ বছর আগে। এলাকার জনগণ দীর্ঘ বছর যাবত এই ব্রিজ টির নির্মাণ কাজ শেষ করার দাবি করে আসছিলেন। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে ব্রিজটির নির্মাণ কাজ এত বছর পরও শেষ হয়নি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...