মশার উপদ্রবে নাজেহাল রাজধানীবাসী নিদ্রায় পুর-নিগম, জাগলো কংগ্রেস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার বিভিন্ন দাবীতে রাজধানির রাজপথে মিছিল সংগঠিত করলো সদর জেলা কংগ্রেস।  এদিনের মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা পুর নিগমের সামনে এসে মিলিত হয় এবং পরে দলের কয়েকজন প্রতিনিধি পুর নিগমের মেয়রের নিকট ডেপুটেশন প্রদান করেন।

এদিন দলের একজন কর্মী সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে বলেন দেখা যাচ্ছে দিন দুপুরে মন্দির, মসজিদ, বিদ্যালয় ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিয়তই বেড়ে চলেছে মশার উপদ্রব , এই মশার উপদ্রবে নাজেহাল রাজধানীবাসী , তাই এই মশার উপদ্রব নির্মূল করতে পুর নিগমকে শক্ত হাতে ব্যবস্থা গ্রহন করার আবেদন রাখেন।

তাছাড়া প্রতি বছরই চৈত্র মেলার সময় পুর নিগমের পক্ষ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য জায়গা দেওয়া হয় , কিন্তু প্রতিবারই শাসক দল বিজেপির কিছু মাফিয়ারা সেই জায়গা দখল করে নেয় এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সেই জায়গা চড়া দামে দেওয়া হয় ব্যবসা করার জন্য তাই নিগমের মেয়রকে এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখে প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীরা যেন সঠিকভাবে ব্যবসা করতে পারে সে বিষয়ে নজর দেওয়ার জন্য আহবান রাখেন ।

তার পাশাপাশি বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, নিয়মিত আবর্জনা সাফাই, জল নিষ্কাশন ব্যবস্থার উন্নতিসহ বছরে ২০০দিন টুয়েপের কাজ ও মজুরি বৃদ্ধির দাবী জানান। এদিনের কর্মসূচীকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয় ।

More like this
Related

মোহনপুরে চিন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা, মোহন ভাগবতের উপস্থিতিতে কুম্ভাভিষেক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার মোহনপুরে এক...

ঘর পুড়িয়ে লুট, পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রীর—নতুন বাড়ি দেবে সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কচুবাড়িতে নির্বাচনের পর...

গড়িয়া পূজার উৎসবে মুখর ত্রিপুরা, নাজিরপুকুরে মেয়রের মঙ্গল কামনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার ত্রিপুরা জুড়ে...

সুখ-সমৃদ্ধির প্রার্থনায় গারিয়া পূজায় মেতেছে ত্রিপুরাবাসী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরাজুড়ে আজ গারিয়া...