টিএনজিসিএলের অফিস সরিয়ে নেয়ার ঘটনায় কবিরাজ টিলায় উত্তেজনা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের সাউথ জোনের কার্যালয় না সরিয়ে নেওয়ার দাবিতে কর্মচারীদের তালাবন্দী করে প্রতিবাদ জানালো এলাকাবাসী ।ঘটনা রাজধানীর কবিরাজ টিলা স্পোর্টস স্কুল রোড এলাকায়। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা ছড়ায়।

কবিরাজ টিলা এলাকায় ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের সাউথ জোনের অফিস রয়েছে। এই অফিস থেকে গত ছয় থেকে সাত বছর ধরে গ্রাহকদের বিভিন্ন পরিসেবা প্রদান করা হচ্ছিল। সোমবার হঠাৎ করে অফিস কর্তৃপক্ষ অফিসটি কৃষ্ণনগর এলাকায় সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করে। বিষয়টি জানতে পেরে কবিরাজটিলা এলাকার গ্রাহকরা অফিসে সমবেত হন। তারা সংশ্লিষ্ট অফিসটি সরিয়ে না নেওয়ার দাবিতে কর্মচারীদের অফিসে তালা বন্দি করে রাখেন।

এদিন বিক্ষোভ প্রদর্শনে সামিল এক মহিলা গ্রাহক জানান ,দীর্ঘ ৬/৭ বছর ধরে এই অফিস থেকে তারা পরিষেবা পেয়ে আসছিলেন। আপদ বিপদে কর্মীরা গ্রাহকদের সহযোগিতা করে আসছিল। এই পরিস্থিতিতে বর্তমানে অফিসটি কৃষ্ণনগরে সরিয়ে নেওয়া হলে গ্রাহকরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন ।তাই টিএনজিসিএল এর এই সাউথ জোনের অফিসটি সংশ্লিষ্ট স্হানেই বহাল দাবিতে তারা বিক্ষোভের সামিল হয়েছেন বলে জানান তিনি।

এই ঘটনায় ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের সাউথ জোনের এক কর্মী জানান ,টিএনজিসিএল কর্তৃপক্ষ অফিস টি সরিয়ে নেওয়া সিদ্ধান্ত নিয়েছে। তাই তারা জিনিসপত্র কৃষ্ণনগর অফিসের সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করেন। আর এই খবর জানতে পেরে এলাকাবাসী তাদের তালাবন্দি করে রাখেন। তিনি জানান ,সাউথ জোনের এই অফিস থেকে ইন্ডাস্ট্রি ,কমার্শিয়াল এবং ডোমেস্টিক মিলিয়ে প্রায় ৪০ হাজার গ্রাহকের পরিষেবা প্রদান করা হয়।

কি কারনে অফিসটি সরিয়ে নেওয়া হচ্ছে সেই বিষয়ের তারা জানেন না বলে জানান তিনি। তিনি আরো জানান, গোটা বিষয়টি ম্যানেজমেন্ট কে জানানো হয়েছে। ম্যানেজমেন্ট তাদের কি নির্দেশ দেয় সেই অপেক্ষায় রয়েছেন তারা।

এদিন এই ঘটনাকে কেন্দ্র করে অফিস প্রাঙ্গনে উত্তেজনা ছড়ায়। অফিস এখানে রাখা না হলে এলাকাবাসী আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন সংঘটিত করবেন বলের হুঁশিয়ারি দিয়েছেন ।এই অবস্থায় টিএনজিসিএল কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...