জোট সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানকে সামনে রেখে সাংগঠনিক বৈঠকে রাজীব 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ৯ই মার্চ রাজধানী শহর আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে বিজেপির নেতৃত্বাধীন জোট সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে এক বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। আর জনসমাবেশকে ঐতিহাসিক রূপ দিতে ময়দানে নেমে পড়েছেন নেতা, মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে দলের শীর্ষ নেতারা। ওই দিনের জনসমাবেশের উপস্থিত থাকছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ড।

তাছাড়া আসন্ন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ তথা এডিসির গাঁওসভা তথা ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে এই তৎপরতা আরও গতি পেয়েছে। দলের প্রদেশ কমিটি সহ স্থানীয় স্তরে তথা সাংগঠনিক মন্ডলের উদ্যোগে গৃহীত এসব কর্মসূচী ঘিরে দলীয় কর্মী তথা কার্যকর্তা এবং সমর্থকদের মধ্যে বছরভর উদ্যম লক্ষ্য করা যায়।

আর এই উক্ত জনসভাকে কেন্দ্র করে আজ প্রদেশ কার্যালয়ে ত্রিপুরা ও আসাম প্রদেশের সংগঠন মন্ত্রী শ্রী রবীন্দ্র রাজু জি এবং রাজ্যের প্রভারী ডাঃ রাজদীপ রায় মহোদয়ের উপস্থিতিতে সকল জেলা মোবিলাইজেশন ইনচার্জ, মন্ডল মোবিলাইজেশন ইনচার্জদের নিয়ে আহুত এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে পৌরহিত্য করি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...