রেলে কাটা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু মহিলার 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রেলে কাটা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে এক মহিলার। আজ সকালে জিরানিয়া রেলস্টেশন এলাকার বিনাপাণি এলাকায় ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় গোটা রেলস্টেশন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার বিবরণে গিয়েছে, আজ সকালে জিরানিয়া রেল লাইনে রাস্তায় প্রাতঃভ্রমণে বেরিয়ে মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। সাথে সাথে তারা খবর দিয়েছেন জিআরপিকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আরও জানা গিয়েছে, মৃত মহিলা হরিজয় চৌধুরী পাড়ার বাসিন্দা ফুল কুমারী দেবমা। তাঁর স্বামীর নাম সুবল দেববর্মা। কিকারণে সে আত্মহত্যা পথ বেছে নিয়েছে এখনো জানা যায় নি। গোটা ঘটনা পুলিশী তদন্ত চলছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...