নিয়োগের দাবিতে আবারো রাস্তায় এসটিজিটি চাকুরী প্রত্যাশীরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারো ফল প্রকাশ এবং নিয়োগের দাবিতে রাস্তায় নামলো এসটিজিটি চাকুরী প্রত্যাশীরা। যার জেরে সোমবার রাজধানীর অফিস লেনস্থিত টিআরবিটি অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন এরা। এদিন সংবাদ মাধ্যমকে এক চাকুরী প্রত্যাশী জানান গত ২০২২ সালে এসটিজিটি পরীক্ষা নেওয়া হয়েছিল। পরীক্ষা দেওয়ার ৩ বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত ফলাফল প্রকাশ করেনি শিক্ষা দপ্তর।

এ–বিষয়ে একাধিকবার টিআরবিটির দ্বারস্থ হয়েও কোন জবাব মিলছে না। এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে। প্রায় ১৮০৮৭টি এসটিজিটি শূণ্যপদ রয়েছে। তারপর টিআরবিটি এসটিজিটি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করছেনা। তাঁদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল আইনগত কারণে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। কিন্তু বর্তমানে সেই সমস্যা সমাধান হয়ে গেছে।

তবু টি আর বিটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না। তাই আজ আবারও অতিসত্বর ফলাফল প্রকাশ এবং একত্রে নিয়োগের দাবিতে টিআরবিটি অফিসের সামনে বিক্ষোভ দেখিয়েছেন এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এস টি জি টি চাকুরী প্রত্যাশীরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...