শহরের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বৈঠকে মেয়র 

Date:

 জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শহরের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেগুলি বাস্তবায়নের কাজ চলছে। আগরতলা শহরকে একটি আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার জন্য পুর নিগম বদ্ধপরিকর। বুধবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

আর সেই বৈঠকে মেয়র দীপক মজুমদার এমনটাই জানালেন। তিনি আরো বলেন শহরের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এদিন বৈঠকে কাউন্সিলররা শহরের বিভিন্ন ওয়ার্ডের সমস্যাগুলি তুলে ধরেন এবং সেগুলি সমাধানের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

পাশাপাশি এদিন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সহ পুর নিগমের কোথায় কি সমস্যা রয়েছে সে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে শহরের রাস্তাঘাট নির্মাণ, জল সরবরাহ, পরিচ্ছন্নতা, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করা হয়। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, কমিশনার শৈলেশ কুমার যাদব এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক ও কাউন্সিলররা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...