যান দুর্ঘটনা থেকে অল্পেতে রক্ষা পেল একাধিক শ্রমিক 

Date:

 জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শীতের সকালে ভয়াবহ যান দূর্ঘটনা থেকে অল্পেতে প্রাণে বাঁচলো একাধিক শ্রমিক। রাজধানীর মহারাজগঞ্জ বাজারে পর পর দুটি গাড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে বহি:রাজ্যের একটি গাড়ি। ঘটনাস্থলে পুলিশ শুক্রবার সকালে ভয়াবহ যান দূর্ঘটনা থেকে অল্পেতে রক্ষা পেল একাধিক শ্রমিক।

রাজধানীর মহারাজগঞ্জ বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িতে ধাক্কা দেয় বহি:রাজ্যের এ এস ০১ ই সি ৯৬৭১ নম্বরের পণ্য বোঝাই লরিটি। প্রথমে টি আর ০১ এ এম ১৮৬১ নাম্বারবাহী গাড়িকে সজোরে ধাক্কা দেয়। পরবর্তীতে আরেকটি গাড়িকেও ধাক্কা দেয়। সেইসময় সেখানে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন শ্রমিক।

এই দুর্ঘটনা থেকে অল্পতে রক্ষা পান ঘটনাস্থলে উপস্থিত শ্রমিকরা। সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোন খবর নেই। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...