২০২৪-২৫ অর্থ বর্ষের অগ্রগতি খতিয়ে দেখতে দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকে মন্ত্রী সুধাংশু দাস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কনফারেন্স হলে জেলাভিত্তিক পর্যালোচনা সভা করেন তপশিলি জাতি কল্যাণ, পশুপালন এবং মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন তিন দপ্তরের আধিকারিকগণ ,পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক, বিধায়ক রতন চক্রবর্তী, বিধানিকা মিনারানী সরকার, পশ্চিম জেলার জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, সহকারী সভাধিপতি ,পশ্চিম জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সহ অন্যান্য আধিকারিকগণ।

বৈঠকে ২০২৪-২৫ অর্থ বর্ষের অগ্রগতি খতিয়ে দেখা হয়। এই সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণে প্রতিবন্ধকতা গুলি নিয়ে বিধায়ক ও অন্যান্যদের পরামর্শ গ্রহণ করা হয়। পাশাপাশি মাংস,মাছ, দুধ এবং ডিম উৎপাদনে পশ্চিম জেলার কতটা অগ্রগতি হয়েছে সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়। এদিন এই বৈঠক প্রসঙ্গে তপশিলি জাতি কল্যাণ ,পশু পালন এবং মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই সংবাদ জানিয়েছেন। জানা গেছে পশ্চিম জেলায় দুধ ,মাছ,মাংস এবং ডিম উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বৈঠক থেকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...