পিইসিসি ইটভাটা এলাকা পরিদর্শনে গিয়ে এলাকাবাসীদের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন মেয়র 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বহুদিন ধরে জলের সমস্যায় রাজধানীর পিইসিসি ইটভাটা এলাকার বাসিন্দা। অবশেষে এলাকা পরিদর্শন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদারের। রাজধানীর আখাউড়া রোডস্থিত পিইসিসি ইটভাটা এলাকা পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন স্থানীয় কর্পোরেটর, পুর নিগমের আধিকারিক, পূর্ত ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা।

পিইসিসি ইটভাটা এলাকা পরিদর্শনের পর পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান পিইসিসি ইটভাটা এলাকার বাসিন্দাদের জলের সমস্যা রয়েছে। এই বিষয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। তাই এদিন সকলকে সাথে নিয়ে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন।

সেখানে সকলকে নিয়ে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এলাকায় পানীয় জলের সমস্যার নিরসন করা হবে। কিছু কিছু রাস্তা খারাপ হয়ে আছে। সেই গুলি সারাই করা হবে। কিছু নতুন বিদ্যুৎ-এর খুঁটি বসাতে হবে। তার জন্য বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মেয়র।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...