সমস্যা সমাধানে ৬ দফা দাবিতে দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন দিলো অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৬ দফা দাবি আদায়ের লক্ষে ডি ডব্লিউ এস দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের কাছে স্মারকলিপি অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ অনুমোদিত পানীয় জল ও স্বাস্থ্যবিধি শাখার। মঙ্গলবার শহরে মিছিল করে ডেপুটেশন দেওয়া হয়। এদিন অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘ অনুমোদিত পানীয় জল ও স্বাস্থ্যবিধি শাখার সদস্য সদস্যারা এদিন প্রথমে রেলি বের করে।

রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয় স্লোগান সোচ্চার মিছিল। শহরের বিভিন্ন পথ ঘুরে দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের অফিসের সামনে যায়। সেখান থেকে এক প্রতিনিধি দল দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের কাছে গনডেপুটেশান দেয়। অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের রাষ্ট্রীয় সচিব তনুজ সাহা জানান কিছু সংখ্যক আমলা রয়েছে সরকার পরিবর্তনের পরও তারা লাল ফিতার বাধনে আবদ্ধ হয়ে রয়েছে।

এই সকল আমলারা পাম্প অপারেটারের সাথে দপ্তরের উচু স্তরের আধিকারিকদের মধ্যে একটা দূরত্ব তৈরি করে রেখেছেন। এসব সমস্যা সমাধানের জন্য এদিন ৬ দফা দাবিতে দপ্তরের চিফ ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...