বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বাংলাদেশের সহকারী হাইকমিশনারের সাথে বৈঠক করলেন ওয়াইটিএফ 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশে সংখ্যালঘুদের উপর আক্রমণ চালানো হচ্ছে বলে অভিযোগ। সম্প্রতি বিভিন্ন জায়গায় বেশ কিছু ঘটনা ঘটে। অনেক লোক মারা যায়। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্যেও পথে নেমেছে বিভিন্ন সংগঠন। এসব বন্ধের দাবি জানিয়ে দুই দিন আগে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনারের কাছে স্মারকলিপি জমা দিয়েছিলেন ইয়ুথ তিপ্রা ফেডারেশনের নেতৃত্ব।

সোমবার ফের তারা সহকারী হাই কমিশনারের ডাকে সার্কিট হাউস সংলগ্ন সহকারী হাই কমিশনারের অফিসে আসেন। সেখানে সহকারী হাই কমিশনার তাদের জানিয়েছেন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। যারা মারা গেছে তাদের পরিবারের পাশে থাকবে প্রশাসন বলে আশ্বাস দিয়েছেন। প্রতিনিধি দলে ছিলেন সংগঠনের সভাপতি সুরজ দেববর্মা সহ অন্যরা।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...