ইন্টারনেটের যুগে বই বিক্রয়ের মধ্যে কিছুটা আঘাত এসেছে : মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একটা সময় ত্রিপুরা রাজ্যে প্রকাশক ছিল। প্রকাশনার মধ্যদিয়ে রোজগার হতো। কিন্তু সময়ের তালে তালে তা বন্ধ হয়ে গেছে। বই ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবার রাজধানীর তুলসীবতি বালিকা বিদ্যালয়ে হয় অল ত্রিপুরা বুক সেলারস ও পাবলিশার্স সমিতির বার্ষিক সাধারণ সভা।

রাজধানীর তুলসীবতি বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে এই বার্ষিক সাধারন সভা হয়। সভার সুচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় সহ সংগঠনের কর্মকর্তারা। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একটা সময় ত্রিপুরা রাজ্যে প্রকাশক ছিল। প্রকাশনার মধ্যদিয়ে রোজগার হতো। কিন্তু সময়ের তালে তালে তা বন্ধ হয়ে গেছে।

তিনি বলেন, জ্ঞান অর্জনের একটা উৎস বই। ইন্টারনেটের যুগে সবকিছু বর্তমানে হাতের মুঠোয় চলে এসেছে। তারপরও বই পড়ার অনুভুতি কিছুটা পৃথক। তবে ইন্টারনেটের যুগে বই বিক্রয়ের মধ্যে কিছুটা আঘাত এসেছে। যত বেশি বই পড়া যায় তত বেশি রসদ পাওয়া যায় বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। এদিন সাধারণ সভায় সংগঠনের সদস্যরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসেন। বিভিন্ন কর্মসূচী ঠিক হয় এদিনের সভা থেকে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...