প্রদেশ বিজেপি সদস্যপদ অভিযানকে কেন্দ্র করে আমবাসায় অনুষ্ঠিত হলো সভা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশ জুড়ে চলছে ভারতীয় জনতা পার্টির সদস্য পদ অভিযান। এই অভিযানকে কেন্দ্র করে রাজ্যেও বিভিন্ন প্রান্তে চলছে নানা আলোচনা সভা। সেদিকে লক্ষ্য রেখে শুক্রবার ধলাই জেলার আমবাসা পি আর টি আই কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক সাংগঠনিক বৈঠক।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন সভাপতি সংসদ বিধায়ক এবং ত্রিপুরা রাজ্যের সদস্যতা অভিযানের দায়িত্বপ্রাপ্ত প্রভারী দিলীপ ঘোষ, বিজেপি নেতা রতন দাস, বিধায়ক মনোজ কান্তি দেব এবং বিধায়িকা স্বপ্না দাস পাল সহ জেলা এবং মন্ডলের বিভিন্ন পদাধিকারী কার্যকর্তারা।

এই দিনের সাংগঠনিক বৈঠকে এই সদস্যতা অভিযানের মূল বিষয়বস্তু এবং সাংগঠনিক লক্ষ্যমাত্রা নিয়ে কিভাবে এই অভিযানকে সাফল্যমন্ডিত করা যায় সে বিষয়ের উপর আলোকপাত করা হয়। এদিনের বৈঠকে দলীয় কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...