৩৩ বছর পর নয়া জাতীয় শিক্ষা নীতি লাগু করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে : মুখ্যমন্ত্রী 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি নেতৃত্বাধীন সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার পর মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের উদ্যোগে প্রতিষ্ঠিত সিঙ্গারবিল বিমানবন্দরের নাম পরিবর্তন করে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর হিসেবে নামাকরণ করা হয়। সঠিক সম্মান দেওয়া হয়েছে মহারাজাকে। কিন্তু পূর্বতন সরকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যকে কোনঠাসা করে রেখেছিল।

মহারাজা বীর বিক্রমকে ঘরের ভেতর ঢুকিয়ে দিয়েছিল তারা। বুধবার রাজধানীতে এক রক্তদান শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৪ তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে রাজ্যে।মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে বুধবার মেগা রক্তদান শিবিরের করা হয়।

রাজধানীর ভগৎ সিং যুব আবাসে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার সহ অন্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন,প্রায় ৩৩ বছর পর নয়া জাতীয় শিক্ষা নীতি লাগু করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে।

ত্রিপুরা রাজ্যেও জাতীয় শিক্ষা নীতি লাগু করা হয়েছে। জাতীয় শিক্ষা নীতি সকলকে বুঝতে হবে। বর্তমানে ভারতবর্ষ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠিত হওয়ার পর মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের উদ্যোগে প্রতিষ্ঠিত সিঙ্গারবিল বিমানবন্দরের নাম পরিবর্তন করে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর হিসেবে নামাকরণ করা হয়। সঠিক সম্মান দেওয়া হয়েছে মহারাজাকে। রক্তদান শিবির ঘিরে রক্তদাতাদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...