দেশের মহিলাদের জন্য যে উন্নয়ন মোদীজি করেছেন, তাতে সাফল্য অবশ্যই পাওয়া যাবে : মহিলা মোর্চা 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুই ধাপে রাজ্যে হবে বিজেপির সদস্যতা অভিযান। একথা জানান মহিলা মোর্চার সভানেত্রী। তিনি জানান চলতি বছরের সদস্যপদ অভিযান নিয়ে পর্যালোচনা সভা করল ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে হয় পর্যালোচনা সভা। সংগঠনের নেত্রিত্বদের নিয়ে পর্যালোচনা সভা করলেন সংগঠনের সভানেত্রী মিমি মজুমদার।

তিনি জানান, রাজ্যে সংগঠনের সদস্য সংগ্রহ দুই লাখের উপরে চলছে। খুব সুন্দর ভাবে চলছে এই অভিযান। সারা ভারতবর্ষে ইতি মধ্যে দুই কোটি সদস্যতা অভিযান সম্পূর্ণ হয়ে গেছে। আগামী দিনে তা আরও বাড়বে বলে আশা ব্যক্ত করেন তিনি। কারণ দুই ধাপে এবার সদস্য সংগ্রহ অভিযান হচ্ছে। প্রথম পর্যায়ে চলতি মাসের ২৫ তারিখ পর্যন্ত সদস্য সংগ্রহ অভিযান চলবে।

আর অক্টোবরের ১ তারিখ থেকে ১৮ তারিখ অবধি দ্বিতীয় পর্যায়ে সদস্য সংগ্রহ অভিযান চলবে। সদস্য সংগ্রহ অভিযানে রাজ্যে মহিলা সংগঠনের ইনচার্জ হিসেবে রয়েছেন সংগঠনের সহ-সভানেত্রী মানসী ঘোষ। তিনি জানান, জেলা- মণ্ডল স্তরে চারজন করে ইনচার্জ, কো-ইনচার্জ রয়েছেন।

সভানেত্রী বলেন, মহিলাদের জন্য যে উন্নয়ন মোদীজি করেছেন , তাতে সাফল্য অবশ্যই পাওয়া যাবে। বিজেপির সদস্য হওয়ার জন্য আশা, অঙ্গনওয়াড়ি, স্ব-সহায়ক দলের সদস্যরাও যোগাযোগ করছেন বলে তিনি জানান। তিনি আশাব্যক্ত করেন ত্রিপুরাতে এবার রেকর্ড পরিমাণে সদস্য সংগ্রহ অভিযান করা যাবে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...