পাশের দাবিতে ফের আন্দোলনে কলেজের প্রথম সেমিস্টারে ফেল করা পড়ুয়ারা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের আন্দোলনে কলেজের প্রথম সেমিস্টারে ফেল করা পড়ুয়ারা। এবার রাজপথে অবরোধ করে আন্দোলন। বিভিন্ন কলেজের প্রথম সেমিস্টারে অকৃতকার্য ছাত্র- ছাত্রীরা ফের আন্দোলনে নামলেন। বৃহস্পতিবার বিভিন্ন কলেজের পড়ুয়ারা রাজধানীর অবলা চৌমুহনীতে পথ অবরোধ করেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় পরিচালিত প্রথম সেমিস্টারের ফল প্রকাশ হয় কিছুদিন আগে।

অভিযোগ অর্ধেকের বেশি পড়ুয়া ফেল করেছে বলে । এর প্রতিবাদ জানিয়ে অকৃতকার্যদের পাস করানোর দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলন, ডেপুটেশন সংগঠিত করছে বিভিন্ন কলেজের পড়ুয়ারা। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উচ্চশিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করলেও সমস্যার সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে এদিন রাজধানীর অবলা চৌমুহনীতে পথ অবরোধ করেন তারা।

পড়ুয়াদের পথ অবরোধের ফলে শহরের ব্যস্ততম সড়কে যানবাহন আটকে যায়। সৃষ্টি হয় যানজটের। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। তবে প্রথম থেকেই অকৃতকার্য পড়ুয়াদের আন্দোলন নিয়ে উঠছে জনমনে প্রশ্ন। প্রশ্ন উঠছে এতো অকৃতকার্য পড়ুয়াদের পাস করিয়ে দেওয়া কি যুক্তিসঙ্গত হবে?

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...