রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষা চালুর দাবিতে রাজ্যপালের নিকট গেলেন তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে দীর্ঘদিন ধরে চলছে রাজ্যে আন্দোলন। জনজাতি ভিত্তিক বিভিন্ন ছাত্র সংগঠন এই দাবিতে সরব। দাবি আদায়ে তারা বিভিন্ন ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ফের একবার এই দাবিতে পথে নামলো তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন। তাদের দাবি অতি সত্ত্বর ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট চালু করা।

বুধবার সংগঠনের তরফে ডেপুটেশন দেওয়া হয় রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর কাছে। তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক হামলু জমাতিয়ার নেতৃত্বে এদিন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধিরা। প্রতিনিধি দলের সদস্যরা এইদিন রাজ ভবনে গিয়ে রাজ্য পালের হাতে স্মারকলিপি তুলে দেন।

তিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক হামলু জমাতিয়া জানান তাদের দীর্ঘ দিনের দাবি রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষা চালুর। এর আগে রাজ্য সরকারের কাছে তারা দাবি সনদ পেশ করেছেন।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...