উত্তর-পূর্বাঞ্চলে প্রথমবার আগরতলা সরকারী ডেন্টাল কলেজে থ্রি-ডি প্রিন্টিং সেন্টারের উদ্বোধন হলো মঙ্গলবার 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুধু উত্তর-পূর্বাঞ্চল নয়, সারা দেশের মধ্যে রাজ্যের ডেন্টাল কলেজকে মডেল হিসেবে তৈরির জন্য সরকারের তরফে প্রয়াস নেওয়া হয়েছে। মঙ্গলবার ডেন্টাল কলেজে এক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।আগরতলা সরকারী ডেন্টাল কলেজের মুকুটে যুক্ত হল নতুন পালক।উত্তর-পূর্বাঞ্চলে প্রথমবার আগরতলা সরকারী ডেন্টাল কলেজে থ্রি- ডি প্রিন্টিং সেন্টারের উদ্বোধন হয়। 

মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এর সূচনা করেন। সুলভ মূল্যে নাগরিকদের সুস্বাস্থ্য সুনিশ্চিত করতে উত্তর-পূর্বাঞ্চলে প্রথমবার আগরতলা সরকারী ডেন্টাল কলেজে থ্রি- ডি প্রিন্টিং সেন্টারের উদ্বোধন হয়। মঙ্গলবার এই সেন্টারের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। PM- DeVINE প্রকল্পে তৈরি এই সেন্টারে অত্যাধুনিক এ আই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দন্ত চিকিৎসায় আনুষঙ্গিক সামগ্রী তৈরি করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

উদ্বোধকের ভাষণে তিনি আরো জানান রাজ্যের এই সরকারি ডেন্টাল কলেজ হাসপাতাল শুধুমাত্র উত্তর পূর্বাঞ্চলে নয় ,সারা দেশের মধ্যে একটি মডেল কলেজ হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য রাজ্য সরকারের তরফে যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে।পাশাপাশি এদিন প্রযুক্তি ব্যবহারের জন্য কমিউনিটি হেল্থ অফিসারদের প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সচিব কিরণ গিত্যে সহ অন্যান্য আধিকারিকরা।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...