বেতনভাতা বৃদ্ধির দাবিতে সরব বনমিত্ররা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বেতনভাতা বৃদ্ধির দাবিতে সরব বনমিত্ররা। অভিযোগ দীর্ঘদিন ধরে বন দপ্তরের বনমিত্র পদের কর্মীরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। তাই সোমবার একপ্রকার বাধ্য হয়ে বন দপ্তরের মুখ্য বন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দিলেন বন মিত্ররা। বিভিন্ন দাবি নিয়ে বনমিত্ররা এদিন ডেপুটেশন দেয়। তাদের দাবি অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন দেওয়া ,বেতন ভাতা বৃদ্ধি, ন্যূনতম বেতন ১৫ হাজার টাকা ,প্রত্যেক বনমিত্র কর্মীদের নির্দিষ্ট ইউনিফর্ম দেওয়ার।

এদিন এক বনমিত্র জানান বর্তমান সময়ে দ্রব্যমূল্যের আগুন দামে এই স্বল্প বেতনে সংসার প্রতিপালন করা খুবই কষ্টকর হয়ে পড়েছে।বহুবার এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ জানান এক বনমিত্র। তাই যতক্ষন পর্যন্ত না এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষন পর্যন্ত বনমিত্র কর্মীরা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...