নির্মাণ কাজের রড চুরি ও কেনার অভিযোগে আটক দুই চোর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্মাণ কাজের রড চুরি ও কেনার অভিযোগে আটক দুই চোর। পূর্ব থানার পুলিস চুরির অভিযোগে দুইজনকে আটক করে। চুরির ঘটনাটি ঘটেছে রাজধানীর শিবনগর এলাকায়। ধৃতরা হল সঞ্জয় সরকার ও শাহ আলম মিয়া। অভিযোগ শাহ আলম মিয়া চুরি যাওয়া লোহার রড কিনেছিল। জানা গেছে ঠিকেদার আদিত্য কর পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করেন উনার নির্মাণ কাজের স্থল থেকে আনুমানিক ৫০০ কেজি লোহার রড চুরি হয়েছে।

এই মামলার তদন্তে নেমে বৃহস্পতিবার সকালে পুলিশ যোগেন্দ্রনগর এলাকা ও মহারাজগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে সঞ্জয় সরকার ও শাহ আলম মিয়াকে গ্রেপ্তার করে। সঞ্জয় সরকারের নেতৃত্বে তাঁর সাঙ্গপাঙ্গরা লোহার রড গুলি চুরি করেছিল। ধৃত সঞ্জয় সরকারের বিরুদ্ধে আগেও চুরির মামলা রয়েছে বলে জানান পূর্ব আগরতলা থানার ওসি। ধৃতদের আদালতে সোপর্দ করা হয় বৃহস্পতিবার।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...