সীমান্তে কড়া নজরদারির মধ্যে অবৈধ অনুপ্রবেশ অব্যাহত, আটক ১৬জন বাংলাদেশী

Date:

জনতার কলম ত্রিপুরার আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশের চলমান পরিস্থিতিতে সীমান্তে কড়া নজরদারির মধ্যে অবৈধ অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। অভিযোগ বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে দালালের মাধ্যমে বাংলাদেশী নাগরিকরা ভারতে প্রবেশ করছে। সম্প্রতি বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিক ধরা পড়ার পরে স্বাভাবিক ভাবেই সীমান্তে বি এস এফের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন।

মঙ্গলবার ফের আগরতলা রেল স্টেশনে ধরা পড়ে ১৬ জন বাংলাদেশী নাগরিক। এদের মধ্যে তিনজন মহিলা। এই ১৬ জনের মধ্যে রয়েছে বাংলাদেশী তিনজন দালালও। জিআরপি থানার ওসি তাপস দাস জানান, গোপন খবরের ভিত্তিতে জিআরপি,আর পি এফ ও বি এস এফ আগরতলা রেল স্টেশনের বিভিন্ন প্রবেশ পথে উত পেতে বসে থাকেন।

তখনই বাংলাদেশী নাগরিকদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে।কাজের সন্ধানে ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য রেল স্টেশনে এসেছে। বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করেছে জি আর পি থানার পুলিশ।

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

সন্ত্রাসের নিন্দা, হাসপাতালে গিয়ে বার্তা দিলেন মন্ত্রী কিশোর বর্মন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার সকালে রামপদ...

এক ক্লিকে প্রার্থীদের তথ্য, ECINET প্ল্যাটফর্ম চালু নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :-নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা এখন ECINET...

পশ্চিম এশিয়া সংঘাত: হরমুজ পার সপ্তম ভারতগামী এলপিজি ট্যাঙ্কার

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের মধ্যেই...

অমরপুরে বিজেপির শক্তি প্রদর্শন, ৭০০ ভোটারের যোগদানে নির্বাচনী বার্তা স্পষ্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন এডিসি নির্বাচনকে...