বহিঃরাজ্যে যাওয়ার পথে আটক এক মহিলাসহ তিন বাংলাদেশী নাগরিক 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় সীমান্তে কড়া নজরদারি রয়েছে। যাতে অবৈধ অনুপ্রবেশ না ঘটে। সীমান্তে কড়া নজরদারির পরও বাংলাদেশী অনুপ্রবেশ ঘটছে বলে অভিযোগ। গোপন খবরের ভিত্তিতে শুক্রবার আগরতলার চন্দ্রপুর আই এস বি টিতে অভিযান চালিয়ে এক মহিলা সহ তিন বাংলাদেশী নাগরিককে আটক করে।

অভিযোগ তারা সেখানে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল। তারা বহিঃরাজ্যে যাওয়ার জন্য চন্দ্রপুর বাসস্ট্যান্ডে যায়। ধৃতরা হলো মহম্মদ সিরাজুল শেখ, মহম্মদ আলামিন ও ফাতেমা বেগম। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় পুলিস মামলা নিয়েছে। তাদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে মামলা নেওয়া হয়।

পূর্ব থানার ওসি রাণা চ্যাটার্জি জানান, ধৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা এখনও পর্যন্ত কোন্ সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করেছে – তা জানায়নি। বাংলাদেশে অস্থিরতার জেরে ত্রিপুরার সীমান্তগুলিতেও বিএসএফ’র কড়া পাহারা চলছে। ধৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...