গন্ডাছড়ায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণসহ মৃত পরমেশ্বরের পরিবারকে সরকারি চাকরির দাবি নিয়ে রাজ্যপালের নিকট সিপিআইএমএল

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মাস খানেক আগে ঘটে যাওয়া গণ্ডাছড়ার ঘটনা নিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিল সিপিআইএমএল। শুক্রবার দলের তরফে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে দাবিসনদ তুলে দেন রাজ্যপালের কাছে। এদিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম এলের রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সহ অন্যরা। রাজ্য সম্পাদক বলেন, তারা চলতি মাসের ৩ তারিখ গণ্ডাতুইসা এলাকা পরিদর্শন করেছেন। সেখানে সাংবিধানিক অধিকার গণ্ডাছড়া বাসীর নেই।

তিনি বলেন, সেখানে মানুষের ২০ কোটি টাকার উপরে লোকসান হয়েছে। অথচ রাজ্য সরকার মাত্র ৩ কোটি ২০ লাখ ৮৫ হাজার টাকা দিয়েছে। মুখ্যমন্ত্রী পরিদর্শনে গিয়ে আরও ২ কোটি টাকার মতো বরাদ্দ করেছেন। কিন্তু ক্ষতির ১০- ১২ শতাংশও না এই টাকা। তারা দাবি জানান ক্ষতিগ্রস্তদের ১০০ শতাংশ ক্ষতিপূরণ দিতে হবে।মৃত পরমেশ্বরের পরিবারকে ৫০ লাখ টাকা ও একটি সরকারি চাকরির দাবিও জানান তারা।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...