গঠিত হল ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের পরিচালন কমিটি, নেওয়া হলো একাধিক গুরুত্ব পূর্ণ সিদ্ধান্ত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হল-এ টি.ডব্লিও.এম.এফ-র বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিনের সম্মেলনের মধ্য দিয়ে পুনর্গঠিত হল ত্রিপুরা ওয়েব মিডিয়া ফোরামের পরিচালন কমিটি।পুনর্গঠিত এই কমিটিতে আগামী ২০২৫ পর্যন্ত এক বছরের জন্য সভাপতির দায়িত্বে থাকবেন বাপি রায়, সহ-সভাপতি সন্দীপ বিশ্বাস ও হীরক গুপ্ত, সম্পাদক অভিষেক দে, যুগ্ম-সম্পাদক দ্বীপজিৎ আচার্য ও গৌতম ঘোষ, কোষাধ্যক্ষ সুমন মহলানবীশ, কার্যকরী সদস্য মোঃ নুরুল হক, রাজেশ রায়, দীপঙ্কর দেব, সুব্রত দেবনাথ, সুপ্রভাত দেবনাথ ও সৌমেন সেন সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।

এদিনের সম্মেলনে সম্পাদক অভিষেক দে তাঁর সম্পাদকীয় প্রতিবেদন মৌখিকভাবে এবং বার্ষিক আয়-ব্যয়ের হিসেব-নিকেশ পেশ করলে উপস্থিত অধিকাংশ সদস্যরাই তা নিয়ে আলোচনা করেন এবং সবশেষে ধ্বনী ভোটে সেগুলো লিখিত আকারে গৃহীত হয়। উপস্থিত সদস্যদের প্রত্যেকেই সুচিন্তিত প্রস্তাব পেশ করার পাশাপাশি আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে নির্বাচনী প্রক্রিয়ায় নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। উত্থাপিত বেশ কিছু গঠনমূলক প্রস্তাব ইতিমধ্যে বাস্তবায়িত করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...