পঞ্চায়েত নির্বাচনের সরব প্রচারের সমাপ্তিতে ঝড় তুললো মন্ত্রী সুশান্ত চৌধুরী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনের সরব প্রচারের সমাপ্তি আজ। প্রচারের শেষ দিনে ৮ এবং ৯ নং বিজেপি মনোনীত প্রার্থীদের নিয়ে রানিরবাজার ক্যাটাল মার্কেট থেকে এক বাইক মিছিলের আয়োজন করা হয়েছে। এদিনের বাইক মিছিলটি রানিরবাজারের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। র‍্যালিতে অংশগ্রহণ করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিজেপি প্রার্থী শিবায়ন দাশ, মঞ্জু দাস সহ অন্যান্যরা।

এদিন মন্ত্রী বলেন, রাজ্যের প্রায় ৫০০০টি আসনে ভারতীয় জনতা পার্টি সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। তাছাড়া ৮ আগস্ট ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ১২ আগস্ট ফলাফল ঘোষণা হবে। ফলাফল ঘোষণায় ভারতীয় জনতা পার্টির জয়জয়কার হবে বলেও অভিমত ব্যক্ত করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...