৫ই আগস্ট থেকে একমাস ব্যাপী রাজ্যে সভ্যপদ সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে জিএমপি কেন্দ্রীয় কর্মপরিষদ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৫ আগস্ট থেকে একমাস ব্যাপী রাজ্যে সভ্যপদ সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে জিএমপি কেন্দ্রীয় কর্মপরিষদ। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে তাদের এই কর্মসূচী। তিনি আশা প্রকাশ করেন সভ্যপদ সংগ্রহে বিপুল সাড়া মিলবে। শুক্রবার মেলারমাঠ সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের নেতৃত্ব রাধাচরণ দেববর্মা। তিনি জানান ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের বৈঠক হয় ৩০ জুলাই।

সভায় রাজনৈতিক, সাংগঠনিক সহ দেশ ও রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়। বৈঠকে কিছু কর্মসূচী ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাংবাদিক সম্মেলনে জি এম পির নেতৃত্ব রাধা চরণ দেববর্মা এদিন ফের সংগঠনের তরফে দাবি জানান চলতি অধিবেশনে সংবিধানের ১২৫ তম সংশোধনী বিল পাস করানোর জন্য। তিনি জানান, এই বিল পাসের জন্য বহু আন্দোলন করা হয়েছে।

তাই দ্রুত তা পাস করানোর দাবি জানান। তিনি বলেন এটা দীর্ঘদিনের দাবি। রাজ্য বিধানসভা ও এ ডি সি প্রশাসন থেকে বার কয়েক প্রস্তাব পাঠানো হয়েছে। পাশাপাশি এদিন তারা দাবি জানান নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জি এম পির নেতৃত্ব নরেশ জমাতিয়া ও অমলেন্দু দেববর্মা।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

রাজ্য মন্ত্রিসভায় বড় সিদ্ধান্ত: ১১২টি পদে নিয়োগ, নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালুর ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ অনুষ্ঠিত রাজ্য...

শিক্ষক বদলিকে ঘিরে সাব্রুম স্কুলে বিক্ষোভ, তালা ঝুলল গেটে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাব্রুম উচ্চতর মাধ্যমিক...

বেআইনি সিলিন্ডার মজুতের অভিযোগে তল্লাশি, উদ্ধার ৬০টি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরে বেআইনি গ্যাস...

ভোটগণনা ঘিরে কড়াকড়ি, পশ্চিমবঙ্গে অতিরিক্ত পর্যবেক্ষক মোতায়েন নির্বাচন কমিশনের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে ভোটগণনা প্রক্রিয়া সুষ্ঠু ও...